বেলাবোতে নিখোঁজের পর অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার
২২ জানুয়ারি ২০২৫, ০৪:১৫ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবোতে নিখোঁজের একদিন পর কাঞ্চন মিয়া (৬০) নামে ব্যাটারিচালিত অটোরিকশা চালকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। বুধবার (২২ জানুয়ারি) সকালে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ কারিগরি বি.এম কলেজ সংলগ্ন সড়কের পাশের ধানক্ষেত থেকে মরদেহটি উদ্ধার করা হয়।
নিহত অটোরিকশা চালক কাঞ্চন মিয়া মনোহরদী উপজেলার খিদিরপুর ইউনিয়নের ডোমনমাড়া গ্রামের মৃত মোতালিব মিয়ার ছেলে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান এ তথ্য নিশ্চিত করেছেন।
নিহতের স্বজনদের বরাতে ওসি জানান, সকালে সড়কের পাশের একটি ধানক্ষেতে মরদেহ পড়ে থাকতে দেখে থানায় খবর দেন স্থানীয়রা। পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই ব্যক্তির মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যায়। পরে নিহতের স্বজনরা থানায় গিয়ে মরদেহটি ব্যাটারিচালিত অটোরিকশা চালক কাঞ্চন মিয়ার বলে শনাক্ত করেন। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় অটোরিকশা নিয়ে বাড়ি থেকে বের হওয়ার পর আর বাড়ি ফিরেননি কাঞ্চন মিয়া। তাঁর নিখোজের পর আজ এলাকায় মাইকিং করে মনোহরদী থানায় সাধারণ ডায়েরি করার প্রস্তুতি নিচ্ছিলেন স্বজনরা। এরই মধ্যে বেলাব থানা এলাকার ধানক্ষেতে তার মরদেহের খোঁজ পাওয়া গেলেও তার অটোরিকশাটির খোঁজ পাওয়া যায়নি। হত্যা শেষে অটোরিকশাটি ছিনতাই করা হয়েছে বলে ধারনা পুলিশ ও স্বজনদের।
এ ঘটনায় আইনগত পদক্ষেপ গ্রহণ ও ময়নাতদন্তের জন্য মরদেহটি সদর হাসপাতাল মর্গে পাঠানো হচ্ছে বলে জানান ওসি মীর মাহবুবুর রহমান।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা