বেলাবতে স্কুলছাত্র অনয় হত্যার বিচারের দাবিতে মানববন্ধন
২১ জানুয়ারি ২০২৫, ০৭:৪৫ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৩:১৩ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে আলোচিত স্কুলছাত্র অনয় চন্দ্র মোদক (১৩) হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ ও মানববন্ধন করেছে শিক্ষক ও শিক্ষার্থীরা। মঙ্গলবার দুপুরে বেলাব বাজারের প্রবেশদ্বারের সড়কে এ মানববন্ধন করা হয়।
এতে বেলাব পাইলট সরকারী মর্ডান উচ্চ বিদ্যালয় ও বেলাব সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহ¯্রাধিক শিক্ষার্থী অংশগ্রহণ করে। মানববন্ধন শেষে হত্যার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল বের করে তারা। পরে বিক্ষোভ মিছিলটি উপজেলা চত্তরে গিয়ে শেষ হয়। এসময় শিক্ষার্থীরা উপজেলা নির্বাহী কর্মকর্তার নিকট বিচারের দাবি জানিয়ে স্মারকলিপি প্রদান করে।
গত ১৯ জানুয়ারী রোববার বিকালে বেলাব উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের দীঘলদীকান্দা এলাকা পুরাতন ব্রহ্মপুত্র নদ থেকে অনয়ের লাশ উদ্ধার করা হয়। একইদিন মুক্তিপণের টাকা নেয়া বিকাশ নাম্বারের সূত্র ধরে বরিশালের ভোলা জেলার লালমোহন থানার চরলক্ষী সিকদার বাড়িতে অভিযান চালিয়ে সুমন হোসেন নামে একজনকে গ্রেপ্তার করে বেলাব থানা পুলিশ। গ্রেপ্তারকৃত সুমনের বিকাশ নাম্বারে স্কুলছাত্র অনয় নিখোঁজের পর মুক্তিপণ দিয়েছিল অনয়ের স্বজনরা।
এর আগে ১৪ জানুয়ারি সন্ধ্যায় বেলাব মাটিয়াল পাঁড়ার গৌরাঙ্গ চন্দ্র মোদকের ছেলে অনয় চন্দ্র মোদক শিক্ষা উপকরণ কেনার জন্য বেলাব বাজার যায়। পরে রাত ৮টার দিকে বেলাব উপজেলা রোডস্থ একটি রেস্টুরেন্ট হতে নাস্তা করে বের হবার পর নিখোঁজ হয়। পরে একটি অপরিচিত নাম্বার থেকে অনয়ের পরিবারে ফোন করে জানানো হয় অনয়কে অপহরণ করা হয়েছে। বিকাশের মাধ্যমে মুক্তিপণের টাকা দেয়ার জন্য দেয়া হয় ভোলার লালমোহন থেকে গ্রেফতারকৃত মোশারফ হোসেনের ছেলে সুমনের মোবাইল নাম্বার। অনয়ের স্বজনরা অপহরণকারীদের দেয়া মোবাইল নাম্বারে মুক্তিপণের টাকা বিকাশের মাধ্যমে পরিশোধ করে। কিন্তু অপহরণের ৫ দিন পর গত রোববার বিকালে অনয়ের লাশ ভেসে উঠে বেলাব উপজেলার উপর দিয়ে পুরাতন ব্রহ্মপুত্র নদে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, ঘটনাটি অত্যন্ত সেনসেটিভ। পুলিশ সুপারের নেতৃত্বে এ ঘটনার সার্বিক তদন্ত অব্যাহত আছে। তদন্ত কাজ অনেক দূর এগিয়েছে, দ্রুতই তদন্ত শেষ করে হত্যার রহস্য উম্মোচন করতে পারবো বলে আশা করছি।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা