বেলাবতে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় একজন নিহত
২২ মে ২০২৩, ০৮:৪৮ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৬ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে জমি নিয়ে বিরোধের জেরে প্রতিপক্ষের হামলায় বিল্লাল হোসেন (৪৩) নামে একজন নিহত হয়েছেন। আজ সোমবার দুপুরে চিকিৎসাধীন অবস্থায় ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে তার মৃত্যু হয়।
এর আগে রোববার সন্ধ্যায় বিন্নাবাইদ ইউনিয়নের বিন্নাবাইদ পশ্চিমপাড়া গ্রামে প্রতিপক্ষের হামলায় তিনি আহত হন। এসময় আহত হয়েছেন ওই পরিবারের আরও ৪ জন। নিহত বিল্লাল হোসেন উপজেলার বিন্নাবাইদ পশ্চিমপাড়া গ্রামের বাসিন্দা।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ এ হত্যার ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।
পুলিশ ও স্থানীয়রা জানান, দীর্ঘদিন ধরে ৪ গন্ডা জমি নিয়ে বিল্লাল হোসেনের সাথে প্রতিবেশি সোনালী মিয়ার ছেলে জুয়েল মিয়ার দ্বন্দ্ব চলে আসছিল। বিরোধ মীমাংসার জন্য রোববার দুপুরে সালিশ বসানো হলেও মীমাংসা হয়নি। এই জেরে সন্ধ্যা ৬ টার দিকে জুয়েলের নেতৃত্বে ১০/১৫ জন সন্ত্রাসী দেশীয় অস্ত্র নিয়ে বিল্লালের বাড়িতে হামলা করে। এসময় হামলাকারীরা লোহার রড ও বাঁশ দিয়ে পিটিয়ে বিল্লাল ও তার স্ত্রী শামিমা আক্তার, ভাই ডালিম, তার স্ত্রী জাহানারা বেগম ও ভাতিজা আনোয়ার হোসেনকে আহত করে। স্থানীয়রা আহতদের উদ্ধার করে নরসিংদী সদর হাসপাতালে ভর্তি করেন। সোমবার আহত বিল্লাল হোসেনের অবস্থার অবনতি হলে উন্নত চিকিৎসার জন্য ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ বলেন, এঞটনায় নিহতের পরিবারের পক্ষ থেকে মামলার প্রক্রিয়া চলছে। জড়িতদের আটকের চেষ্টা অব্যাহত রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা