বেলাবতে ডাকাতিসহ ১৫ মামলার আসামী অস্ত্রসহ গ্রেপ্তার
২০ জানুয়ারি ২০২৩, ০৪:৫১ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৩ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে অস্ত্রসহ মো. মান্নান (৫৫) নামে আন্ত:জেলা ডাকাত দলের এক সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। বৃহস্পতিবার রাতে উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। আজ শুক্রবার সকালে বিষয়টি নিশ্চিত করেছেন বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ।
গ্রেপ্তারকৃত মান্নান উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের ঝালকান্দা গ্রামের চরবাঘবের এলাকার মৃত মোক্তার হোসেনের ছেলে।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহমেদ জানান, গ্রেপ্তারকৃত মান্নান আন্ত:জেলা ডাকাত দলের একজন সক্রিয় সদস্য। তার বিরুদ্ধে নরসিংদী ও কিশোরগঞ্জ জেলার বিভিন্ন থানায় ডাকাতি, দস্যুতা, চুরিসহ ১৫টির অধিক মামলা রয়েছে। এরমধ্যে বেলাব থানার ৬টি মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারী পরোয়ানা হয়েছে।
বৃহস্পতিবার রাতে গোপন সংবাদের ভিত্তিতে তার অবস্থান জানতে পারে থানা পুলিশ। পরে বেলাব থানার উপপরিদর্শক (এসআই) নুরুল ইসলাম এর নেতৃত্বে বিন্নাবাইদ ইউনিয়নের জুহুরিয়া কান্দা নতুন মোড় এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়। এসময় তার দেয়া তথ্যে তার বাড়ি হতে ১টি একনলা বন্ধুক ও ০২ রাউন্ড কার্তুজ জব্দ করা হয়। এঘটনায় বেলাব থানায় তার বিরুদ্ধে অস্ত্র মামলা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা