বেলাবতে ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী নিহত
১২ ডিসেম্বর ২০২২, ০৫:৫০ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৭:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে ইট বোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষে মোটরসাইকেল আরোহী এক কিশোর নিহত হয়েছেন। সোমবার সকাল পৌণে ৯টার দিকে উপজেলার আমলাব ইউনিয়নের রাজারবাগ এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
এই দুর্ঘটনায় নিহত কিশোরের নাম আরিয়ান ভূঁইয়া (১৬)। সে বেলাব উপজেলার গাংকুলপাড়ার আরিফ ভূঁইয়ার ছেলে। নিহত আরিয়ান ভূঁইয়া স্থানীয় একটি হাফিজিয়া মাদ্রাসায় পড়াশোনা করত।
নিহত কিশোরের স্বজন ও স্থানীয়রা জানান, সকালে ঘুম থেকে উঠে চাচাত ভাই সোহান ভূঁইয়ার সঙ্গে তার মোটরসাইকেলে চড়ে ঘুরতে বের হয়েছিল আরিয়ান। অন্যদিকে ইটবোঝাই ট্রলিটি বটেশ্বর বাজারের দিকে যাচ্ছিল। সকাল পৌনে ৯টায় তাদের মোটরসাইকেলটি রাজারবাগ এলাকা অতিক্রমের সময় ইটবোঝাই ট্রলির সঙ্গে মুখোমুখি সংঘর্ষের ঘটনা ঘটে। এ সময় সড়কে ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী ওই কিশোর। পরে ট্রলিটি তাঁর মুখমণ্ডল চাপা দিয়ে পালিয়ে গেলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।
স্থানীয় লোকজনের মাধ্যমে খবর পেয়ে সকাল সাড়ে ১০টার দিকে বেলাব থানার পরিদর্শক (তদন্ত) ফরিদ উদ্দিন খান ঘটনাস্থলে এসে নিহত কিশোরের লাশ উদ্ধার করেন। পরে সুরতহাল প্রতিবেদন তৈরির পর তাঁর লাশ বেলাব থানায় নেওয়া হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) তানভীর আহম্মেদ জানান, এই ঘটনায় নিহত কিশোরের পরিবার মামলা করবেন বলে আমাদের জানানো হয়েছে। রোকন মিয়া নামের ওই ট্রলিচালক পলাতক আছেন, তাকে আটকের চেষ্টা চলছে। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা