বারৈচায় দোকানে চুরির মামলার আসামী গ্রেপ্তার, মালামাল উদ্ধার
০১ ডিসেম্বর ২০২২, ০৬:০২ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০৪:৪০ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে দোকানে চুরির ঘটনায় অভিযুক্ত মোঃ হুমায়ুন কবির মনিরুজ্জামান (৪৫) নামে একজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এসময় চুরিকৃত আংশিক মালামাল উদ্ধার করা হয়। বৃহস্পতিবার দুপুরে এই তথ্য জানিয়েছেন নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: আল আমিন।
এর আগে বুধবার রাতে গাজীপুর মেট্রোপলিটন এর গাছা থানার দক্ষিন খাইলকুর এলাকায় অভিযান পরিচালনা করে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃত মোঃ হুমায়ুন কবির মনিরুজ্জামান নড়াইল জেলার কালিয়া থানার হাড়িভাঙ্গা এলাকার মোঃ শামসুর রহমানের ছেলে। বর্তমানে গাজীপুর মেট্রোপলিটন এর গাছা থানার দক্ষিন খাইলকুর এলাকার বাসিন্দা।
পুলিশ জানায়, গত ২৪ অক্টোবর সকালে বেলাব থানার বারৈচা বাজারের জনতা সুপার মার্কেট এর দ্বিতীয় তলায় তিনটি দোকানে চুরি হয়। এসময় দুটি সেলাই মেশিন, ১১০ জোড়া ব্র্যান্ডের জুতা এবং বিভিন্ন পরিধেয় বস্ত্র ও নগদ ৫০ হাজার টাকাসহ মোট ১২ লাখ ৩৯ হাজার টাকা মূল্যের মালামাল চুরি হয়।
এই ঘটনায় দোকানের কর্মচারী মোঃ হুমায়ুন কবির মনিরুজ্জামানকে আসামী করে বেলাব থানায় মামলা হয়। পরে পুলিশ মোঃ হুমায়ুন কবির মনিরুজ্জামানকে গ্রেপ্তার করে তার দখল থেকে দুই লাখ ৮৭ হাজার টাকার মালামাল উদ্ধার করে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা