বেলাবতে আড়িয়াল খাঁ নদ থেকে তিন শিশুর লাশ উদ্ধার
১০ অক্টোবর ২০২২, ০৪:৫২ পিএম | আপডেট: ১০ সেপ্টেম্বর ২০২৬, ০২:০১ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে আড়িয়াল খাঁ নদ থেকে তিন শিশুর লাশ উদ্ধার করেছে স্থানীয়রা। বাড়িতে না জানিয়ে নদে গোসল করতে নেমে পানিতে ডুবে তাদের মৃত্যু হয়েছে বলে ধারনা করছেন নিহতদের পরিবার ও এলাকাবাসী। রোববার উপজেলার বিন্নাবাইদ ইউনিয়নের বীরকান্দা গ্রামে এই ঘটনা ঘটে।
নিহতরা হলো- বীরকান্দা গ্রামের প্রবাসী কাউছার মিয়ার মেয়ে বীরকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ে ৪র্থ শ্রেণির ছাত্রী শিপা আক্তার (১০), একই গ্রামের মোঃ কাশেম মিয়ার মেয়ে ও বীরকান্দা সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৩য় শ্রেণির ছাত্রী ঝুমা আক্তার (০৮) ও একই গ্রামের মৃত ফারুক মিয়ার মেয়ে ও বীরকান্দা মাদ্রাসার দ্বিতীয় শ্রেণীর ছাত্রী হালিমা আক্তার (৮)।
পুলিশ ও স্থানীয়রা জানান, রোববার দুপুরে বৃষ্টির সময় তিন শিশু নিখোঁজ হয়। বিকালেও তারা বাড়িতে ফিরে না আসায় সন্দেহ হয় অভিভাবকদের। খোজাঁখুজির এক পর্যায়ে জানতে পারেন তিন শিশু এক সঙ্গে বাড়ির পাশে আড়িয়াল খাঁ নদের তীরে খেলা করছিল। পরে এলাকাবাসী আড়িয়াল খাঁ নদে শিশুদের খোঁজাখুজি শুরু করেন। রাত সাড়ে ৮ টায় নিখোঁজ দুই শিশু ঝুমা ও হালিমার লাশ পানিতে ভাসমান অবস্থায় দেখতে পায় স্থানীয়রা। এর কিছুক্ষণ পর রাত ৯ টায় একটু দূর থেকে পাওয়া যায় আরেক শিশু শিপা আক্তারের লাশ।
খবর পেয়ে বেলাব থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করে। তবে তার আগেই তিন শিশুর লাশ আড়িয়াল খাঁ নদ থেকে উদ্ধার করে বাড়িতে নিয়ে যায় স্বজনেরা ও এলাকাবাসী। তাদের মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। পরিবারগুলোতে চলছে শোকের মাতম।
স্থানীয় ইউনিয়ন পরিষদ সদস্য মোঃ আঙ্গুর মিয়া জানান, তিন শিশুই দুপুর থেকে নিখোঁজ ছিল। পরে আমরা আড়িয়াল খাঁ নদে খোজাঁখুজি করে তাদের লাশ উদ্ধার করি।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ তানভীর আহমেদ ঘটনার সত্যতা স্বীকার করে বলেন, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে দেখতে পায় স্থানীয়রা তিন শিশুর লাশ উদ্ধার করেছে। নিহত তিন শিশুর পরিবারের কোন অভিযোগ না থাকায় এবং তাদের পরিবারের আবেদনের প্রেক্ষিতে ময়না তদন্ত ছাড়াই লাশ তিনটি তাদের পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা