বেলাবতে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্য গ্রেপ্তার
২৮ আগস্ট ২০২২, ০৭:২১ পিএম | আপডেট: ০৩ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে ডাকাতির প্রস্তুতিকালে অস্ত্রসহ আন্তঃজেলা ডাকাত দলের ৬ সদস্যকে গ্রেপ্তার করেছে পুলিশ। রোববার বিকালে এই তথ্য জানান জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার। এর আগে শনিবার দিবাগত রাত আড়াইটায় উপজেলার পোড়াদিয়া বাজার এলাকা থেকে তাদের গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো, নরসিংদীর পলাশ উপজেলার মৃত খলিলুর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৫০), একই উপজেলার চরসিন্দুর দক্ষিণ পাড়া গ্রামের মৃত হোসেন আলীর ছেলে আওলাদ হোসেন (২৫), মনিন্দ্র চন্দ্র বর্মণের ছেলে উজ্জ্বল চন্দ্র বর্মণ (৪০), বেলাব উপজেলার চর বাঘবের ঝালুকান্দা গ্রামের মৃত নুরুল ইসলামের ছেলে আরমান হোসেন (২৪), একই এলাকার মৃত হোসেন মিয়ার ছেলে জসিম উদ্দীন (২৪), মৃত মোস্তফা মিয়ার ছেলে আঃ কাদির (২০)।
জেলা গোয়েন্দা (ডিবি) শাখার অফিসার ইনচার্জ মোহাম্মদ আবুল বাশার জানান, গোপন তথ্যের ভিত্তিতে ডাকাতির প্রস্তুতির খবর পেয়ে অভিযান চালায় গোয়েন্দা শাখা ও বেলাব থানা পুলিশ। এসময় ৬ জনকে আটক এবং তাদের দখল থেকে একটি রিভলবার, এক রাউন্ড গুলি, একটি চাপাতি, একটি চাইনিজ কুড়াল, একটি তলোয়ার, একটি সেলাই রেন্স, একটি মাতুল উদ্ধার করা হয়। এই ঘটনায় থানায় মামলা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে এর আগেও জেলার বিভিন্ন থানায় একাধিক মামলা রয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা