বেলাবতে ডাকাত ধরতে গিয়ে ছুরিকাঘাতে দুই পুলিশ আহত
০১ আগস্ট ২০২২, ০১:৪১ এএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:৩০ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে ডাকাত ধরতে গিয়ে ডাকাতের ছুরিকাঘাতে দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। রোববার সন্ধ্যায় বেলাব উপজেলার বেলাব সদর ইউনিয়নের বেলাব গ্রামের টিএন্ডটি অফিস সংলগ্ন স্থানে এই ঘটনা ঘটে। ছুরিকাঘাতে আহত দুই পুলিশ সদস্যকে উন্নত চিকিৎসার জন্য রাজধানী ঢাকায় পাঠানো হয়েছে।
আহত দুই পুলিশ সদস্যের নাম মো. ফারুক আহমেদ ও মামুন মিয়া। তারা দুজন বেলাব থানায় কনস্টেবল হিসেবে কর্মরত আছেন।
বেলাব থানা-পুলিশ জানায়, কিশোরগঞ্জের কুলিয়ারচরের ইমন নামের এক কুখ্যাত ডাকাত বেলাবতে অবস্থান করছেন, এমন খবর পেয়ে ওই থানার পুলিশ বেলাবতে অভিযানে আসে। তাদের ফোর্সের সাথে বেলাব থানার কয়েকজন পুলিশ সদস্য ওই অভিযানে যুক্ত হয়। একপর্যায়ে ডাকাত ইমনের দেখা পান তারা। পরে তাকে ধরতে গেলে সে বেলাব থানার দুই কনস্টেবল ফারুক ও মামুনকে এলোপাতাড়ি ছুরিকাঘাতে করে পালিয়ে যায়। গুরুতর আহত অবস্থায় ওই দুই পুলিশ সদস্যকে উদ্ধার করে স্থানীয় উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়।
পরে বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরি বিভাগের কর্তব্যরত চিকিৎসক তাদের দুজনকে প্রাথমিক চিকিৎসা দিয়ে উন্নত চিকিৎসার জন্য রাজধানীর ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে রেফার্ড করেন। পরে বেলাব থানা পুলিশের তত্ত্বাবধানে একটি অ্যাম্বুলেন্সে করে তাদের দুজনকে ঢাকায় পাঠানো হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন ঘটনার সত্যতা স্বীকার করে জানান, ডাকাতের ছুরিকাঘাতে বেলাব থানার দুই পুলিশ সদস্য আহত হয়েছেন। তাদেরকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে। এই ঘটনায় কুলিয়ারচর থানার পুলিশ বাদী হয়ে বেলাব থানায় একটি মামলা দায়েরের প্রস্তুতি নিচ্ছে। ডাকাত ইমনকে গ্রেপ্তারের চেষ্টা চলছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা