বেলাবতে একজনকে কুপিয়ে হত্যা
২৫ জুন ২০২২, ০৫:১২ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৫:৫৫ এএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে কবির হোসেন (৪০) নামে একজনকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। শনিবার দুপুর ১২ টায় উপজেলার নারায়ণপুর ইউনিয়নের খামারের চর গ্রামে এই হত্যার ঘটনা ঘটে।
নিহত কবির হোসেন খামারের চর গ্রামের আব্দুল হাই এর ছেলে ও বারৈচা বাজারের এলপিজি গ্যাস সিলিন্ডারের ব্যবসায়ী। কবির হোসেন স্থানীয় একটি হত্যা মামলার প্রধান আসামী ছিলেন। ওই মামলায় দীর্ঘদিন পলাতক থাকার পর সম্প্রতি গ্রেপ্তার হয়ে আদালত থেকে জামিনে মুক্ত হন।
নিহতের পরিবারের সদস্য ও স্থানীয়রা জানান, দুপুর ১২টা পর্যন্ত কবির হোসেন বারৈচা বাজারের ব্যবসা প্রতিষ্ঠানে অবস্থান করছিলেন। পরে স্থানীয় এক ব্যক্তি তাকে ডেকে কিছু একটা বলেন এবং তাকে নিয়ে বের হয়ে যান। প্রায় ৩০ মিনিট পর ঢাকা-সিলেট মহাসড়ক সংলগ্ন খামারের চর এলাকায় তার লাশ পড়ে থাকতে দেখেন স্থানীয় লোকজন। এ সময় কবির হোসেনের মাথায় ধারালো অস্ত্রের উপর্যুপরি আঘাতের চিহ্ন দেখতে পান তারা। এতে তার মাথা থেঁতলে গিয়ে অতিরিক্ত রক্তক্ষরণে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়। ঘটনাস্থল থেকে গুলির খোসাও পাওয়া যায়।
খবর পেয়ে নিহতের পরিবারের সদস্য ও স্থানীয় লোকজন ঘটনাস্থলে গিয়ে বেলাব থানা পুলিশকে জানান। পরে বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন ঘটনাস্থলে গিয়ে নিহতের লাশ উদ্ধার করেন। এসময় তার লাশ সুরতহাল প্রতিবেদন তৈরি শেষে ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা গেছে, ২০১৭ সালের ১২ অক্টোবর নারায়ণপুর ইউনিয়ন পরিষদের তৎকালীন ইউপি সদস্য রিনা বেগমের ছেলে সোহরাব ওরফে মুসাকে গলা কেটে হত্যা করা হয়। ওই হত্যাকা-ের অন্যতম আসামী ছিলেন কবির হোসেন। হত্যাকা-ের তিন বছর পলাতক থাকার পর ২০২০ সালের ২ অক্টোবর গাজীপুরের শ্রীপুরের মাওনা থেকে তাকে গ্রেপ্তার করে সিআইডি। সম্প্রতি তিনি আদালত থেকে জামিন পেয়ে এলাকায় ফেরেন। এছাড়াও তার বিরুদ্ধে আরও একটি হত্যা ও একটি ডাকাতিসহ একাধিক মামলা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাফায়েত হোসেন জানান, নিহত ব্যক্তি হত্যা মামলার আসামী ছিলেন। তাকে কে বা কারা ঠিক কি কারণে হত্যা করেছে তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। লাশ ময়নাতদন্তের জন্য নরসিংদী সদর হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা