বেলাবতে দুই সন্তানসহ গৃহবধূ হত্যার প্রতিবাদে মানববন্ধন
২৩ মে ২০২২, ০৫:২৯ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:৪৬ পিএম
বেলাব প্রতিনিধিঃ
নরসিংদীর বেলাব উপজেলার ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২য় শ্রেণীর ছাত্রী রাকিবা শেখসহ তার মা ও ভাই হত্যার প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। সোমবার (২৩ মে) বিকালে উপজেলার পাটুলী ইউনিয়নের ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনে এই মানববন্ধন করা হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখা ও ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উদ্যোগে অনুষ্ঠিত মানববন্ধনে মহিলা পরিষদ, শিক্ষক শিক্ষার্থীসহ এলাকাবাসী অংশগ্রহণ করেন।
এতে এই নির্মম হত্যাকাণ্ডের সুষ্ঠু তদন্ত সাপেক্ষে দ্রুত আসামি গ্রেপ্তার ও দ্রুত বিচার আইনে ন্যায় বিচার নিশ্চিত করার দাবি জানানো হয়।
বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখা সভানেত্রী রাবেয়া খাতুন শান্তির সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোঃ রাসেল মিয়া, বাংলাদেশ মহিলা পরিষদ বেলাব সাংগঠনিক জেলা শাখার সাধারণ সম্পাদক নাজরীন হক হেনা, সাংগঠনিক সম্পাদক নাজমুন্নাহার আমেনা, বেলাব সরকারি প্রাথমিক বিদ্যালয় শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক সোলেমান খন্দকার, সিনিয়র সহ-সভাপতি আবুল কালাম খান, শিক্ষক নেতা শহিদুল্লাহ খান, ভাবলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক রাবেয়া আক্তার, সহকারী শিক্ষক নজরুল ইসলাম বিপুল প্রমুখ।
গতকাল রোববার সকালে ভাবলা গ্রামের নিজ বাড়ির দুটি ঘর থেকে একই পরিবারের তিনজনের মরদেহ উদ্ধার করা হয়। নিহতরা হলেন, ওই গ্রামের গিয়াস উদ্দিন শেখের স্ত্রী রাহিমা বেগম (৩৫) এবং তাঁদের দুই সন্তান রাব্বি শেখ (১৩) ও রাকিবা শেখ (৭)। রাহিমা বেগম বাড়িতে কাপড় সেলাইয়ের কাজ করতেন। রাব্বি স্থানীয় একটি মাদ্রাসার ঝরে পড়া ছাত্র ও রাকিবা স্থানীয় প্রাথমিক বিদ্যালয়ের দ্বিতীয় শ্রেণির ছাত্রী।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা