বেলাবতে র্যাবের হাতে তিন ভুয়া ডেন্টাল ডাক্তার আটক
১০ জুলাই ২০২১, ০৬:৫৭ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০৩:০১ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাব থানার নারায়ণপুর বাসস্ট্যান্ড থেকে তিনজন ভুয়া ডেন্টাল ডাক্তারকে আটক করেছে র্যাব ১১। শনিবার বিকালে র্যাব ১১ সিপিএসসি নরসিংদীর কোম্পানী কমান্ডার তৌহিদুল মবিন খান এ তথ্য জানান।
এর আগে শুক্রবার (৯ জুলাই) রাতে অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে রেজিঃ বিহীন চিকিৎসার প্যাড, ভূয়া ডাক্তার নামীয় সীল, ভিজিটিং কার্ড, মোবাইল, টাকা উদ্ধার করা হয়।
আটকৃতরা হলো- রায়পুরা থানার লক্ষীপুর গ্রামের আব্দুল্লাহ ফারুক এর স্ত্রী রেহেনুমা সিদ্দিকা ঝর্ণা (৩৩), বেলাব থানার চরলক্ষীপুর গ্রামের হাসান আলী এর ছেলে মোঃ খাইরুল ইসলাম মোল্লা (৩৪) ও কিশোরগঞ্জের ভৈরব থানার জগন্নাথপুর গ্রামের রফিকুল ইসলামের ছেলে মেহেদী হাসান রুমেল (২৬)।
র্যাব জানায়, আটককৃতরা দীর্ঘদিন যাবৎ বেলাব থানাধীন নারায়ণপুর বাসস্ট্যান্ড এলাকায় নিজেদের ডাক্তার ও ডেন্টিস্ট পরিচয়ে চেম্বার খুলে রোগীদের সাথে প্রতারণা করে আসছিল। তারা একাডেমিক সার্টিফিকেটধারী কিংবা নিবন্ধনকৃত ডাক্তার বা ডেন্টিস্ট না হয়েও নিজেদেরকে ডাক্তার এবং ডেন্টিস্ট পরিচয় দিয়ে রোগীদের সাথে ভুয়া পদবী ও পরিচয় দিয়ে প্রতারণমূলক ভাবে টাকা আদায় করছিল। এতে আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত হওয়াসহ জীবন হুমকির সম্মুখীন হয়ে পড়ছে আগন্তুক রোগীদের।
এমন অভিযোগ পাওয়ার পর গোয়েন্দা নজরদারি করে অভিযোগের সত্যতা পায় র্যাব। পরে তাদের অবস্থান নিশ্চিত হয়ে অভিযান পরিচালনা করা হয়। এসময় নারায়ণপুর বাসস্ট্যান্ড, পিরিজকান্দি রোড জামে মসজিদের সামনের মা মেডিকেল হল এন্ড ডেন্টাল কেয়ার হতে রেহেনুমা সিদ্দিকা ঝর্ণা, নারায়ণপুর বাসস্ট্যান্ড এর ঢাকা-সিলেট মহাড়কের দক্ষিন-পশ্চিম পাশের সেবা ডেন্টাল কেয়ার হতে মোঃ খাইরুল ইসলাম মোল্লা এবং নারায়ণপুর বাসস্ট্যান্ডস্থ মেইন রোডের দক্ষিন পাশের সালেহা ডেন্টাল কেয়ার হতে মেহেদী হাসান রুমেলকে হাতে নাতে আটক করা হয়।
আটককৃতদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য বেলাব থানায় হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মনোহরদীতে শিশু শিক্ষার্থীকে শ্লীলতাহানির অভিযোগে মক্তব শিক্ষক গ্রেপ্তার
- ঘোড়াশালে নিজ পরিবারের পর্ণো ভিডিও তৈরি করে বিক্রির অভিযোগে একজন আটক
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার