বেলাবতে বজ্রপাতের সময় এক নারীর মৃত্যু
০৫ জুন ২০২১, ০৫:৪৭ পিএম | আপডেট: ১৩ সেপ্টেম্বর ২০২৬, ০২:১০ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর বেলাবতে বজ্রপাতের সময় আফিয়া বেগম (৪০) নামের এক নারীর মৃত্যু হয়েছে। শনিবার (৫ জুন) সকাল ৭টার দিকে উপজেলার চরউজিলাব এলাকায় আড়িয়াল খাঁ নদের তীরে এই বজ্রপাতের ঘটনা ঘটে। নিহত আফিয়া বেগম ওই এলাকার কাসু মিয়ার স্ত্রী।
স্থানীয় লোকজন ও নিহতের স্বজনরা জানান, আফিয়া বেগম সকাল ৭টার দিকে তাঁর বাড়ির পার্শ্ববর্তী সবজি ক্ষেত থেকে বরবটি তুলে আনতে গিয়েছিলেন। ওই সবজি ক্ষেতের অবস্থানের সময় তাঁর ওপর বজ্রপাতের ঘটনা ঘটে। অনেকক্ষণ ধরে বাড়িতে না ফেরায় তাঁর স্বামী তাকে খুঁজতে ওই সবজি ক্ষেতে যান। সেখানে গিয়ে তাঁর লাশ পড়ে থাকতে দেখেন। পরে বেলাব থানার পুলিশ এসে লাশ উদ্ধার করে।
বেলাব থানার উপপরিদর্শক মো. আলাউদ্দীন ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ওই নারী তাঁর সবজি ক্ষেত থেকে বরবটি তুলে আনতে গিয়েছিলেন। সেখানে বজ্রপাতে তার মৃত্যু হয়। বিনা ময়না তদন্তে তাঁর লাশ পরিবারের স্বজনদের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা