বেলাবতে শিল্পপতি আসলাম সানীর উদ্যোগে ঈদ উপহার বিতরণ
১৩ মে ২০২১, ০৯:১০ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৪:১৪ এএম
শেখ আব্দুল জলিল:
নরসিংদীর বেলাবতে অসহায় ও নিম্ন আয়ের আড়াই হাজার মানুষের মাঝে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী বিতরণ করেছেন বিকেএমইএ’র সাবেক সিনিয়র সহ সভাপতি ও ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ আসলাম সানী।
বেলাব উপজেলা আটটি ইউনিয়নের ৭২টি ওয়ার্ডে মধ্যে ২৫০০ অসহায় ও দুঃস্থ পরিবারের মাঝে আসলাম সানীর পক্ষে ঈদ উপহার বাড়ি বাড়ি পৌঁছে দেয়া হয়। উপজেলা আওয়ামী লীগের সভাপতি শমসের জামান ভূইয়া (রিটন), সাধারণ সম্পাদক মো. নজরুল ইসলাম এবং নরসিংদী জেলা আওয়ামী যুবলীগের গ্রন্থনা ও প্রকাশনা সম্পাদক ভাস্কর অলি মাহমুদের সার্বিক তত্ত্বাবধানে এ খাদ্য সামগ্রী বিতরণ করা হয়।
ক্রোনি গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক এ এইচ আসলাম সানী বলেন, বৈশ্বিক মহামারি প্রাণঘাতি কোভিড-১৯ মোকাবেলায় গোটা বিশ্ব আজ বিপর্যস্ত। বাংলাদেশেও এর সংখ্যা দিন দিন বেড়েই চলছে। এমন কঠিন সময়ের মধ্যে পবিত্র রমজান মাসে ঈদুল ফিতরকে কেন্দ্র করে প্রতি বছরের ন্যায় এবারও ঈদ উপহার হিসেবে খাদ্য সামগ্রী বিতরণ করা হয়েছে। ঈদে নিম্নআয়ের মানুষ গুলো যেন একটু ভালো কিছু খেতে পারে সে লক্ষ্য আমি ও আমার স্ত্রী ক্রোনি গ্রুপের চেয়ারম্যান নীলা হোসনে আরার পক্ষ হতে সাধ্য মত অসহায় মানুষের পাশে থাকার চেষ্টা করেছি।
নরসিংদী ছাড়াও আসলাম সানী ও তার স্ত্রী নীলা হোসনে আরার পক্ষ হতে নারায়ণগঞ্জের ফতুল্লার এনায়েতনগরে ১৫০০ এবং মুন্সিগঞ্জের লৌহজং উপজেলায় ১০০০ অসহায়, দরিদ্র ও নিম্নআয়ের পরিবারের মাঝে ঈদ সামগ্রী বিতরণ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর খবর
- বিশেষ চাহিদাসম্পন্ন শিশুদের স্বাস্থ্যসেবা নিয়ে সচেতনতামূলক ফোরাম অনুষ্ঠিত
- ৫ চিকিৎসাধীন থাকার পর পেট্রোলের আগুনে দগ্ধ রাব্বির মৃত্যু, গ্রেপ্তার ২
- বেহাল সদর রোডের সংস্কার কাজের উদ্বোধন করলেন এমপি খোকন, দূর হচ্ছে ভোগান্তি
- মদের দোকান কর্মচারীকে আগুনে ঝলসে দেয়ার প্রতিবাদে মানববন্ধন, অভিযুক্তদের হোটেলে ভাংচুর
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ