বেলাবতে অসহায় মানুষের মাঝে ঈদ সামগ্রী বিতরণ
১২ মে ২০২১, ০৮:৩১ পিএম | আপডেট: ১২ সেপ্টেম্বর ২০২৬, ১০:৩০ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাবতে অসহায় ও হতদরিদ্র মানুষের মাঝে ঈদ সামগ্রী ও কাপড় বিতরণ করা হয়েছে। বুধবার (১২ মে) উপজেলার চরউজিলাব ইউনিয়নের চরউজিলাব গ্রামে এসব বিতরণ করা হয়।
শিল্পমন্ত্রী এডভোকেট নুরুল মজিদ মাহমুদ হুমায়ুনের পক্ষে রিব লাইন ফ্যাশন লিমিটেড এর চেয়ারম্যান হুমায়ুন কবির এলাকার অসহায় ও হতদরিদ্র ৪শ পরিবারের মাঝে চাল, ডাল, চিনি, সেমাইসহ শাড়ি ও লুঙ্গি বিতরণ করেন।
এসময় উপস্থিত ছিলেন, উপজেলা আওয়ামীলীগের সহ সভাপতি মোঃ শহিদুল্লাহ খাঁন, চরউজিলাব ইউনিয়নের ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম রিপন, স্থানীয় ইউপি সদস্য আব্দুল্লাহ আল মামুন, উপজেলা ছাত্রলীগের যুগ্ম সম্পাদক মোঃ মকবুল হাসান, জেলা মহিলা আওয়ামীলীগের সদস্য তানিয়া আক্তার, চরউজিলাব ইউনিয়ন প্রজন্ম লীগের সাধারণ সম্পাদক বিল্লাল হোসেন, ইউনিয়ন ছাত্রলীগের সভাপতি কামরুল ইসলাম, সাধারণ সম্পাদক কানন মিয়া প্রমুখ।
এদিকে একই দিন বেলাব’র অনলাইন গ্রুপ “চলো গড়ি বেলাব” এর উদ্যোগে উপজেলার ৮ ইউনিয়নের ৭২টি ওয়ার্ডের ৪৫০টি হতদরিদ্র ও অসহায় পরিবারের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে। ঈদ সামগ্রীর মধ্যে ছিলো সেমাই, চিনি, পোলাও চাল, তৈল, প্যাকেট দুধসহ বিভিন্ন খাদ্যসামগ্রী। গ্রুপটির এডমিন প্যানেলের সদস্য তানভীর আহমেদ, আতিকুর রহমান খোকন, আশিকুল ইসলাম সৈকতসহ গ্রুপের এডমিন প্যানেলের অন্যান্য সদস্যরা স্বেচ্ছাসেবকদের মাধ্যমে এই ঈদ সামগ্রী তুলে দেন গরীব মানুষের মাঝে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা