আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ: বেলাবতে শিল্পমন্ত্রী
২৬ ফেব্রুয়ারি ২০২১, ০৮:৩৪ পিএম | আপডেট: ০১ নভেম্বর ২০২৬, ১২:২৭ পিএম
নিজস্ব প্রতিবেদক:
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের শিল্পমন্ত্রী এডভোকেট নূরুল মজিদ মাহমুদ হুমায়ুন এমপি বলেছেন, আজকের শিশুরা আগামী দিনের ভবিষ্যৎ, আর শিশুদের প্রতিভার বিকাশে বিনোদনের কোন বিকল্প নেই। শুক্রবার (২৬ ফেব্রুয়ারি) দুপুরে বেলাবতে উপজেলা পরিষদ শিশু বিনোদন কেন্দ্রের শুভ উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন। এসময় তিনি আরো বলেন শিশুদের মানসিক বিকাশে এই পার্কটি বিশেষ অবদান রাখবে।
জানা যায়, উপজেলা পরিষদের এডিবি ও রাজস্ব তহবিল থেকে ১০ লক্ষ টাকা ব্যয়ে শিশুদের বিনোদনের জন্য এই পার্ক নির্মাণ করা হয়। পার্কটিতে রয়েছে মনোরম পরিবেশ ও বিনোদনের জন্য কৃত্রিম বিভিন্ন প্রাণীর ভাস্কর্য।
উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন বেলাব উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন, ভারপ্রাপ্ত উপজেলা চেয়ারম্যান মনিরুজ্জমান জাহাঙ্গীর, মহিলা ভাইস চেয়ারম্যান শারমিন আক্তার খালেদা, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মোঃ বেলাল হোসেন, বেলাব থানার ওসি মোঃ শাফায়েত হোসেন পলাশ, উপজেলা প্রকৌশলী আরিফুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাবেক সাধারণ সম্পাদক মোঃ মনিরুজ্জামান খাঁন, বেলাব সদর ইউনিয়নের চেয়ারম্যান মোঃ গোলাপ মিয়া, বাজনাব ইউনিয়নের চেয়ারম্যান খন্দকার মোখলেছুর রহমান, বিন্নাবাইদ ইউনিয়ন চেয়ারম্যান মোঃ গোলাম মোস্তুফা গোলাপ, চরউজিলাব ইউনিয়নের চেয়ারম্যান আক্তারুজ্জামান, পাটুলী ইউনিয়ন চেয়ারম্যান ইফরানুল হক ভূইয়া জামান, উপজেলা মুক্তিযোদ্ধা সাবেক কমান্ডার মোহাম্মদ আলী সাফি, সাবেক ডিপুটি কমান্ডার ডাঃ মোঃ ফজলুল হক, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক মোঃ সাইফুল, বেলাব প্রেসক্লাবের সভাপতি শেখ আঃ জলিল, উপজেলা যুবলীগের যুগ্ম আহবায়ক রুহুল কুদ্দুস প্রমূখ।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি