বেলাবতে গাছ কাটার সময় গাছের নীচে চাপা পড়ে যুবকের মৃত্যু
০১ ফেব্রুয়ারি ২০২১, ০৫:৩১ পিএম | আপডেট: ০৫ সেপ্টেম্বর ২০২৬, ০২:৫২ এএম
শেখ আঃ জলিল:
নরসিংদীর বেলাবতে গাছ কাটতে গিয়ে গাছের নীচে চাপা পড়ে রায়হান (২৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। সোমবার (১ ফেব্রুয়ারি) দুপুরে বেলাব উপজেলার চরউজিলাব ইউনিয়নের চরউজিলাব মধ্যপাড়ায় এ দুর্ঘটনা ঘটে। নিহত রায়হান চরউজিলাব পূর্বপাড়া গ্রামের জয়নাল মিয়ার ছেলে।
সাথে থাকা কাঠুরিয়া মোন্তাজ মিয়া জানান, তিনিসহ রায়হান, সোহেল ও সিরাজ মিয়া নামে ৪ জন কাঠুরিয়া চরউজিলাব মধ্যপাড়া এলাকার খোকা মিয়ার একটি কাঠ গাছ কাটতে যান। গাছটি কাটার শেষ পর্যায়ে গাছটি মাটিতে হেলে পড়ছিল। এসময় অসাবধানতাবশত রায়হান দৌড় দিলে সে গাছের নিচে চাপা পড়ে। এসময় দ্রুত তাকে বেলাব উপজেলা হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। নিহত রায়হানের এক বছরের একটি কন্যা সন্তান রয়েছে।
বেলাব উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের চিকিৎসক ইমরান জানান, চোখের বাম পাশে আঘাত লাগার কারণে তার মাথা থেতলে যায়। এতে হাসপাতালে পৌঁছার আগেই তার মৃত্যু হয়।
বেলাব থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ শাফায়েত হোসেন পলাশ জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেছে। এ ব্যাপারে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
বিভাগ : নরসিংদীর খবর
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা