বেলাবতে ভূমি অফিসের দুই দালালকে অর্থদণ্ড
২১ ডিসেম্বর ২০২০, ০৭:২৩ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ১২:০০ পিএম
বেলাব প্রতিনিধি:
নরসিংদীর বেলাব উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে হয়রানী ও বিভিন্ন অজুহাতে অর্থ হাতিয়ে নেওয়ার দায়ে দুইজনকে অর্থদণ্ড প্রদান করেছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (২১ ডিসেম্বর) দুপুরে উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে এ সাজা প্রদান করা হয়।
অর্থদণ্ডপ্রাপ্তরা হলো- উপজেলার সররাবাদ ইউনিয়ন পরিষদের ২ নং ওয়ার্ড ইউপি সদস্য মোঃ দ্বীন ইসলাম ও শরিয়ত উল্লাহ নামে এক দলিল লেখক। তাদেরকে ১০ হাজার টাকা করে ২০ হাজার টাকা অর্থদণ্ড প্রদান করেন উপজেলা নির্বাহী অফিসার ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শামিমা শরমিন।
জানা গেছে, বেলাব উপজেলা ভূমি অফিসে সেবা নিতে আসা সাধারণ মানুষকে সেবার নামে হয়রানি ও অর্থ আদায়ের অভিযোগ রয়েছে দালাল চক্রের বিরুদ্ধে। আমলাব ইউনিয়নের বটেশ্বর গ্রামের জাহান উদ্দীনের স্ত্রী রেহেনা বেগম নামে তার জমির একটি পর্চা সংশোধনের জন্য ভূমি অফিসে যান। এসময় উল্লেখিত ব্যক্তিদ্বয় আবেদন লেখার নামে তার কাছ থেকে ৭শ টাকা ফি আদায় করে। পরে আবেদন না লিখে আরও টাকা দাবি করলে গৃহবধু রেহেনা বেগম উপজেলা নির্বাহী অফিসারের কাছে তাদের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন। আবেদনের প্রেক্ষিতে উপজেলা নির্বাহী কর্মকর্তা তাৎক্ষনিকভাবে ভ্রাম্যমাণ আদালত বসিয়ে দন্ডবিধি ১৮৬০ এর ১৭১ এর ঙ ধারায় দালাল চক্রের দুই সদস্যকে অর্থদণ্ড প্রদান করেন।
উপজেলা নির্বাহী কর্মকর্তা শামিমা শরমিন বলেন, দীর্ঘদিন ধরে এ চক্রটি ভূমি অফিসে সাধারণ মানুষকে হয়রানি ও অবৈধ অর্থ আদায় করে আসছে। তারই প্রেক্ষিতে এক ভুক্তভোগীর অভিযোগের প্রেক্ষিতে বয়স বিবেচনায় প্রাথমিক সর্তক করে উল্লেখিত ব্যক্তিদের অর্থদন্ড প্রদান করা হয়।
বিভাগ : নরসিংদীর খবর
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি