নরসিংদীতে বাড়তি দামে পেঁয়াজ বিক্রি বন্ধে বাজার মনিটরিংয়ে পুলিশ
১৫ সেপ্টেম্বর ২০২০, ০৮:১৬ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১১:৪৩ এএম
তৌহিদুর রহমান:
নরসিংদীতে মিথ্যা তথ্য প্রচার করে বাজারে পেঁয়াজের দাম বৃদ্ধি করে অধিক মুনাফা আদায়কারীদের বিরুদ্ধে পদক্ষেপ গ্রহণ করেছে নরসিংদী জেলা পুলিশ। নরসিংদীতে পেঁয়াজ এর বাজার অস্থিতিশীল করার জন্য তৎপর হয়ে উঠে কিছু সিন্ডিকেট। এমন পরিস্থিতির তথ্য পেয়ে জেলাজুড়ে বাজার মনিটরিং এ নেমেছে জেলা পুলিশ।নরসিংদীর পুলিশ সুপার প্রলয় কুমার জোয়ারদার এর নির্দেশে মঙ্গলবার(১৫ সেপ্টেম্বর)সকাল থেকেই নরসিংদীর বড় বাজারসহ বিভিন্ন থানা পর্যায়ে বাজার মনিটরিং শুরু করে পুলিশ।
পুলিশ জানায়, সোমবার নরসিংদীর বিভিন্ন বাজারে ৫০ থেকে ৫৫ টাকায় পেঁয়াজ বিক্রি হয়েছিল। ২৪ ঘন্টা না পার হতেই আজ মঙ্গলবার খুচরা বাজারে ৮০ থেকে ৮৫ টাকায় বিক্রি শুরু হয়। মঙ্গলবার সকাল থেকে বিকেল পর্যন্ত শহরের নরসিংদী বাজার, বটতলা ও শাপলা চত্বর বাজারে জেলা পুলিশের একাধিক টিম বাজার মনিটরিংয়ের মাধ্যমে পেঁয়াজের বর্তমান মূল্য যাচাই করা এবং গুদামে পেঁয়াজের মজুদ করা আছে কী না তা খতিয়ে দেখে।
বাজার মনিটরিংয়ে ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন, অতিরিক্ত পুলিশ সুপার (সদর সার্কেল) মোঃ শাহেদ আহমেদ, নরসিংদী সদর মডেল থানার অফিসার ইনচার্জ বিপ্লব কুমার দত্ত চৌধুরী, শহর ফাড়ির ইনচার্জ ইউসুফ আহমেদ, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি মো. বাবুল সরকারসহ পুলিশের অন্যান্য সদস্যরা।
বাজার বণিক কমিটির সভাপতি মো. বাবুল সরকার বলেন, বাজারে দেশি পেঁয়াজের দাম ৭০ টাকা ও ভারতীয় পেঁয়াজ ৬০ টাকা কেজি থেকে বেশি দামে কোনভাবেই ব্যবসায়ীরা বিক্রি করবেন না। অতিরিক্ত দামে বিক্রি করলে ব্যবস্থা নেয়া হবে।
অতিরিক্ত পুলিশ সুপার বেলাল হোসাইন বলেন, ভারত থেকে হঠাৎ পেঁয়াজ আমদানি বন্ধ থাকাকে পুঁজি করে অসাধু ব্যবসায়ীরা যেন দাম বৃদ্ধি করতে না পারে সে জন্যে মনিটরিং চলছে। ক্রেতাদের নিকট হতে অতিরিক্ত মূল্য আদায় না করতে প্রত্যেক পাইকারী ও খুচরা ব্যবসায়ীদের সর্তক করা হয়েছে। পেঁয়াজের বাজার যাতে স্থিতিশীল থাকে তাই বাজার মনিটরিং অব্যাহত থাকবে। কেউ যদি দাম বাড়িয়ে বিক্রি করেন তাহলে তার বিরুদ্ধে ব্যবস্থা নেয়া হবে। বাজারে পুলিশের উপস্থিতি টের পেয়ে বেশ কিছু পেঁয়াজ ব্যবসায়ী দোকান খোলা রেখেই পালিয়ে যায়। তাদের নাম ঠিকানা সংগ্রহ করা হয়েছে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ