শেখেরচর-বাবুরহাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা
১৭ মে ২০২০, ০৪:১৮ এএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৫৯ পিএম
নিজস্ব প্রতিবেদক:
করোনাভাইরাস পরিস্থিতিতে দেশের অন্যতম পাইকারী কাপড়ের বাজার নরসিংদীর শেখের চর বাবুরহাট অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে। শনিবার (১৬ মে) রাতে জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন স্বাক্ষরিত এক গণবিজ্ঞপ্তির মাধ্যমে এই বন্ধের ঘোষণা দেয়া হয়।
ব্যবসায়ী নেতৃবৃন্দ ও জেলা প্রশাসন সূত্রে জানা গেছে, করোনাভাইরাস এর প্রাদুর্ভাবজনিত কারণে শেখেরচর-বাবুরহাট বণিক সমিতি ও নরসিংদী চেম্বার অব কমার্স এর নেতৃবৃন্দের সাথে আলোচনার পর স্বাস্থ্যবিধি মেনে ও কতিপয় শর্ত সাপেক্ষে ৫ মে তারিখ পর্যন্ত বাজারটি সীমিত পরিসরে চালু করার অনুমতি দেয়া হয়। যা পরে ১৬ মে পর্যন্ত বৃদ্ধি করা হয়।
এমতাবস্থায় বাজারটিতে স্বাস্থ্যবিধি মেনে ও কতিপয় শর্ত না মেনেই ব্যবসা পরিচালিত হওয়ায় করোনাভাইরাস ঝুঁকি বেড়ে যায়। পরে ১৫ মে শেখেরচর-বাবুরহাট বণিক সমিতি কর্তৃক জেলা প্রশাসকের নিকট এক আবেদনের মাধ্যমে করোনাভাইরাস এর প্রাদুর্ভাব ঠেকাতে বাজারটি বন্ধের আবেদন জানানো হয়।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ