নরসিংদীতে ৪৫ টাকা কেজিতে টিসিবি’র পেঁয়াজ বিক্রি শুরু
০৩ ডিসেম্বর ২০১৯, ০৬:১৪ পিএম | আপডেট: ০৩ নভেম্বর ২০২৬, ০১:২২ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পেঁয়াজ বিক্রি শুরু করেছে রাষ্ট্রীয় মালিকানাধীন বিপণন প্রতিষ্ঠান (টিসিবি)। মঙ্গলবার (০৩ ডিসেম্বর) দুপুর থেকে শহরের উপজেলা মোড়স্থ টেনিস কোর্ট সংলগ্ন স্থানে ও বটতলা বাজারে এ পেঁয়াজ বিক্রি শুরু করা হয়। পেঁয়াজের উত্তপ্ত বাজারের লাগাম টেনে ধরতে টিসিবি কর্তৃক ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ বিক্রি শুরু করা হয়েছে।
বিক্রি শুরুর দিনেই ৪৫ টাকা কেজিতে ২ হাজার কেজি পেঁয়াজ বিক্রি করা হয়েছে বলে জানিয়েছেন নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহআলম মিয়া।
টিসিবি’র বিক্রয় কেন্দ্র ঘুরে দেখা গেছে, সব বয়সী নারী পুরুষ দীর্ঘ লাইনে দাড়িয়ে ৪৫ টাকা কেজিতে পেঁয়াজ কিনছেন। বাজার থেকে দাম কম হওয়ায় টিসিবি’র পেঁয়াজ কিনে স্বস্তি প্রকাশ করছেন ক্রেতারা। ৪৫ টাকায় টিসিবি’র পেঁয়াজ বিক্রির খবরে বেলা বাড়ার সাথে সাথে ক্রেতা সাধারণের ভীড় বাড়তে থাকে। শহরের বিভিন্ন মহল্লা থেকে আসা সব শ্রেণিপেশার মানুষকে দীর্ঘ লাইনে দাড়িয়ে পেঁয়াজ কিনতে দেখা গেছে। ৪৫ টাকা কেজি দরে জনপ্রতি ১ কেজি করে পেঁয়াজ বিক্রি করা হয়।
শহরের পশ্চিম ব্রাহ্মন্দী মহল্লার আলমগীর হোসেন বলেন, দেরিতে হলেও নরসিংদীতে ৪৫ টাকা দরে টিসিবি পেঁয়াজ বিক্রি শুরু করায় আমরা সাধারণ মানুষ খুশি। টিসিবি’র পেঁয়াজ বিক্রি অব্যাহত থাকলে আশা করি বাজারে পেঁয়াজের দামও কমে আসবে।
নরসিংদী সদর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মো: শাহআলম মিয়া বলেন, আমরা আজকে টিসিবি’র মাধ্যমে ২ হাজার কেজি পেঁয়াজ ৪৫ টাকা কেজি দরে বিক্রি করেছি। আগামীকালও টিসিবির পেঁয়াজ বিক্রি কার্যক্রম অব্যাহত থাকবে। এরপর নতুন করে টিসিবি’র পেঁয়াজ বরাদ্দ পাওয়া গেলে বিক্রি অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি