দ্রব্যমূল্য সহনীয় রাখতে বাজার কমিটির নেতৃবৃন্দের সাথে চেম্বারের মতবিনিময়
০৮ মার্চ ২০২৫, ০৫:০৯ পিএম | আপডেট: ০৭ অক্টোবর ২০২৬, ০৪:১২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে পবিত্র রমজান মাস উপলক্ষে দ্রব্যমূল্য সহনীয় রাখতে জেলা সদরের বিভিন্ন বাজার কমিটির নেতৃবৃন্দ ও স্টেকহোল্ডারদের সাথে মতবিনিময় সভা করেছে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি। শনিবার (৮ মার্চ) দুপুরে চেম্বারের সভাকক্ষে নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রি'র সভাপতি রাশেদুল হাসান রিন্টুর সভাপতিত্বে এ সভা করা হয়।
সভায় পবিত্র রমজান মাস ও ঈদকে ঘিরে নরসিংদীর বাজারগুলোতে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে ব্যবসায়ী, বাজার পরিচালনা কমিটির নেতৃবৃন্দ ও স্টেকহোল্ডারগণ সময়োপযোগী মতামত ব্যক্ত করেন।
এসময় বাজারে সয়াবিন তেল সংকট নিরসনের দাবি, মোবাইল কোর্টে জরিমানা ও পলিথিন জব্দ না করে বিকল্প ব্যবস্থা করে পলিথিন উৎপাদন বন্ধ করা, সড়ক মহাসড়কসহ শহরের যানজট নিরসন, বাজারগুলোতে পুলিশী নিরাপত্তা ব্যবস্থা জোরদার করার দাবিসহ দ্রব্যমূল্য সহনীয় রাখার জন্য সকল মহলকে সচেতন থাকার অনুরোধ জানানো হয়।
সভায় বক্তব্যে দেন, নরসিংদী বাজার বণিক সমিতির সভাপতি বাবুল সরকার, চৌয়ালা টেক্সটাইল শিল্প মালিক সমিতির সভাপতি নান্নু আলী খান, ভেলানগর বাজার কমিটির সভাপতি আব্দুল আউয়াল, সাধারণ সম্পাদক মোঃ রায়হান, ইনডেক্স প্লাজা পরিচালনা কমিটির সভাপতি নাসির আহমেদ, বটতলা বাজার কমিটির সভাপতি বাবু চৌধূরী, শালিধা বাজার বণিক সমিতির সভাপতি আসাদুজ্জামান, রায়পুরা বহুমুখী সমবায় সমিতির পরিচালক শরীফ আহমেদ, পাঁচদোনা বাজার বণিক সমিতির সভাপতি জাহিদুল ইসলাম প্রমুখ।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ