পলাশে ভ্রাম্যমান আদালতের অভিযান, চার দোকানে ২২ হাজার টাকা জরিমানা
২৪ মার্চ ২০২৩, ০৮:১৮ পিএম | আপডেট: ১৫ অক্টোবর ২০২৬, ০৭:১৩ পিএম
পলাশ প্রতিনিধি:
নরসিংদীর পলাশে পবিত্র রমজান মাসে দ্রব্যমূল্যের দাম নিয়ন্ত্রণ রাখতে বাজার মনিটরিংয়ের জন্য অভিযান পরিচালনা করেছে ভ্রাম্যমান আদালত। শুক্রবার বিকেলে উপজেলার ঘোড়াশাল বাজারে এই অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা।
এ সময় পণ্যোর মূল্য তালিকা না থাকা, পণ্য ক্রয় করার কাগজ দেখাতে না পারা, পাটজাত মোড়ক ব্যবহার না করাসহ বিভিন্ন অপরাধে ঘোড়াশাল বাজারের বৈশাখী স্টোর, আল মাহাদী স্টোর, একটি চাল ও মুদীর দোকানসহ চার দোকানীকে চার মামলায় ২২ হাজার টাকা জরিমানা করা হয়।
এ ছাড়া মুদি দোকানসহ অন্যান্য দোকানগুলোতে বাধ্যতামূলকভাবে মূল্য তালিকা সংরক্ষণ ও দৃশ্যমান স্থানে প্রদর্শন করা এবং মূল্য তালিকায় উল্লেখিত মূল্যের চেয়ে বেশি মূল্য না নেওয়ার জন্য কঠোর নির্দেশনা দেন ভ্রাম্যমান আদালত।
নির্বাহী ম্যাজিস্ট্রেট সিলভিয়া স্নিগ্ধা জানান, জনস্বার্থে ও ভোক্তা অধিকার সংরক্ষণে পলাশ উপজেলায় এ ধরণের অভিযান অব্যাহত থাকবে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ