নরসিংদীতে ডিমের বাজারে অভিযান, ৩ স্টোরকে জরিমানা
১৮ অক্টোবর ২০২২, ০৫:৫২ পিএম | আপডেট: ১৪ অক্টোবর ২০২৬, ১২:২৫ পিএম
নিজস্ব প্রতিবেদক:
ডিমের বাজার মনিটরিংকালে নরসিংদীর ৩ টি ডিপার্টমেন্টাল স্টোরকে নগদ ১৫ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। মঙ্গলবার দুপুরে শহরের ভেলানগর বাজারে এই অভিযান পরিচালনা করেন নরসিংদী ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক আব্দুস সালাম।
অভিযানকালে, বেশী দামে ডিম বিক্রি, আড়তে মূল্য তালিকা না টানানো ও পাকা রশিদ না থাকায় ভেলানগর বাজারের মেসার্স একতা ডিমের আড়ৎ, মায়ের দোয়া স্টোর এবং ব্রয়লার হাউজ নামে ৩ টি ডিপার্টমেন্টাল স্টোর থেকে পৃথকভাবে ৫ হাজার টাকা করে মোট ১৫ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।
এসময় প্রতিটি দোকান ও আড়তে ব্যবসায়ীদের ভোক্তা অধিকার ও সেবা সম্পর্কে অবহিত করেন ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের কর্মকর্তারা। অভিযানের সময় জেলা কৃষি বিপনণ কর্মকর্তা নাজমুল হক টুটুল সহ পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ