কর আদায় করতে গিয়ে অনৈতিক দাবী করলে কঠোর ব্যবস্থা: এনবিআর চেয়ারম্যান
১৭ নভেম্বর ২০১৯, ০৭:০৯ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:০৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
জাতীয় রাজস্ব বোর্ডের চেয়ারম্যান মোশাররফ হোসেন বলেছেন, সরকারি কাজ বেগবান করতে রাজস্ব আদায়ের বিকল্প নেই। যেসব কর্তারা কর আদায় করতে গিয়ে কোনপ্রকার অনৈতিক দাবী বা হয়রানি করবে তাদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেয়া হবে।
তিনি আজ রোববার (১৭ নভেম্বর) বিকালে নরসিংদীতে ৪ দিনব্যাপী আয়কর মেলার উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে এ কথা বলেন।
এনবিআর চেয়ারম্যান বলেন, বাংলাদেশ সরকার নিজের টাকা নিজেই উপার্জন করছে। এজন্য সকলেরই ভ্যাট ট্যাক্স দেয়া কর্তব্য, না দেয়াটা অন্যায়। ধর্মীয় নীতিমতেও ভ্যাট ট্যাক্স না দেয়াটা গুণাহের কাজ। করসেবাকে সহজলভ্য করতে মোবাইল অ্যাপস এর মাধ্যমেও এখন কর দেয়া যায়। করসেবা প্রদানের মাধ্যমে সুনাগরিক হতে সকলের প্রতি আহবান জানান এনবিআর চেয়ারম্যান।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে এ উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় সভাপতিত্ব করেন জেলা প্রশাসক সৈয়দা ফারহানা কাউনাইন।
অন্যান্যদের মধ্যে বক্তব্য রাখেন, কর অঞ্চল ১০ এর কর কমিশনার মোহাং আবু তাহের, কেন্দ্রিয় জরিপ অঞ্চলের কর কমিশনার আসাদুজ্জামান, অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন) জাকির হাসান, নরসিংদী সদর উপজেলা পরিষদ চেয়ারম্যান সফর আলী ভূইয়া, নরসিংদী চেম্বার অব কমার্সের প্রেসিডেন্ট আলী হোসেন শিশিরসহ অন্যান্যরা।
জেলা শিল্পকলা একাডেমী মিলনায়তনে শুরু হওয়া আয়কর মেলা চলবে আগামী বুধবার পর্যন্ত।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- বিনামূল্যে মদ না পেয়ে মদের দোকানে পেট্রোলের আগুন, ঝলসে গেল কর্মচারী
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল