নরসিংদীতে অর্থনৈতিক শুমারি ২০২৪ শুরু 

১০ ডিসেম্বর ২০২৪, ০৫:৩৫ পিএম | আপডেট: ০৬ নভেম্বর ২০২৬, ০১:১১ এএম


নরসিংদীতে অর্থনৈতিক শুমারি ২০২৪ শুরু 

নিজস্ব প্রতিবেদক:
দীর্ঘ ১০ বছর পর দেশব্যাপী শুরু হয়েছে দেশের চতুর্থ অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রম। সারা দেশের ন্যায় নরসিংদী জেলায় শুরু হয়েছে অর্থনৈতিক শুমারি। মঙ্গলবার (১০ ডিসেম্বর) সকালে নরসিংদীর জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ রাশেদ হোসেন চৌধুরী তাঁর প্রতিষ্ঠানের তথ্য দিয়ে জেলার অর্থনৈতিক শুমারি ২০২৪ এর তথ্য সংগ্রহ কার্যক্রমের শুভ উদ্বোধন করেন।

নরসিংদী জেলা পরিসংখ্যান কার্যালয়ের উপপরিচালক রেজওয়ানা কবীর ও তথ্য সংগ্রহকারী জুনিয়র পরিসংখ্যান কর্মকর্তা কামরান হাসান এ সময় উপস্থিত ছিলেন।

১০ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর ২০২৪ পর্যন্ত এ শুমারির কার্যক্রম চলবে।



এই বিভাগের আরও