নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের নির্বাচন অনুষ্ঠিত
২১ ডিসেম্বর ২০২২, ০৮:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৩ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাস্ট্রিজের (এনসিসিআই) ১২তম নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। বুধবার সকাল ৯টা থেকে বিকাল ৪টা পর্যন্ত একটানা ভোটগ্রহণ করা হয়।
নরসিংদী চেম্বার ভবন ও নরসিংদী বিয়াম জিলা স্কুলের ১০ টি কক্ষের ১০ টি বুথে এই ভোট গ্রহণ করা হয়। পরে সন্ধ্যা সাড়ে ৭টায় ফলাফল ঘোষণা করেন নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাখন দাস। নির্বাচনে প্রিসাইডিং অফিসার ছিলেন কামরুল ইসলাম।
নির্বাচন পরিচালনা বোর্ডের চেয়ারম্যান মাখন দাস জানান, নির্বাচনে দুই শ্রেণির মোট ১৮টি পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ৩৮ জন। এরমধ্যে ১২ টি সাধারণ শ্রেণির পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ২৪ জন এবং ৬ জন সহযোগী শ্রেণির পরিচালক পদের বিপরীতে প্রতিদ্বন্দ্বিতা করেন ১৪ জন।
ফলাফল অনুয়ায়ী সাধারণ শ্রেণীতে পরিচালক পদে নির্বাচিতরা হলেন, আব্দুল মোমেন মোল্লা (১০৭৬), কাজিম উদ্দিন (১০৪৭), নাজমুল হক ভুইয়া (১০৪৪), আল-আমিন রহমান (১০৪৩), মোতালিব হোসেন (১০৪০), এনামুল হক মনির (১০১০), দেলোয়ার হোসেন দুলাল (৯৯৭), রফিকুল ইসলাম (৯৯৩), মাহমুদুল হাসান শামীম নেওয়াজ (৯৭১), রাসেল বিন হাসানাত (৬৯০), ফয়সাল আহমেদ (৯০৭) এবং পরেশ সূত্রধর (৯০৫ ভোট)।
সহযোগী শ্রেণীতে নির্বাচিতরা হলেন, হাসিব আহমেদ মোল্লা (৬৮৪), আনিসুর রহমান ভুইয়া (৬২৮), সারোয়ার হোসেন ভুইয়া ঝন্টু (৬২৬), শহিদুল ইসলাম পলাশ (৬১৮), সাইফুল ইসলাম জাহিদ (৫৮২) এবং আসাদুজ্জামান (৫৬৫ ভোট)।
নির্বাচনে মোট ভোটার সংখ্যা ছিল ২ হাজার ৫ শত ৫৩ জন। এরমধ্যে সাধারণ শ্রেণির ভোটার সংখ্যা ১ হাজার ৫ শত ৬৬ ও সহযোগী শ্রেণির পরিচালক পদে ভোটার ৯ শত ৮৭ জন। এরমধ্যে ৭৪ শতাংশ ভোটার তাদের ভোট প্রদান করেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা