নরসিংদীর চেম্বারের বর্তমান পরিষদকে ৬ বছরের জন্য নির্বাচনে অযোগ্য ঘোষণা
০২ ডিসেম্বর ২০২২, ১০:০১ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ১২:৩৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদী চেম্বার অব কমার্স এন্ড ইন্ডাষ্ট্রিজের (এনসিসিআই) বর্তমান (সদ্য সাবেক) পরিষদের প্রেসিডেন্ট, ভাইস প্রেসিডেন্ট, পরিচালকসহ ১৮ জনকে আগামী ৬ বছরের জন্য সবধরনের বাণিজ্য সংগঠনের নির্বাচনে অযোগ্য ঘোষণা করেছে এফবিসিসিআই এর ট্রাইব্যুনাল। বৃহস্পতিবার বিকেলে ট্রাইব্যুনালের বিচারকগণ এই সিদ্ধান্ত জানান।
সিদ্ধান্তে বলা হয়, জনৈক সদস্য কর্তৃক আবেদনের প্রেক্ষিতে কমিটির বিরুদ্ধে ২০১৯-২০২০ এবং ২০২১ সালের বার্ষিক সাধারণ সভা সম্পন্ন না করার অভিযোগ পাওয়া যায়। এই প্রেক্ষিতে বাণিজ্য মন্ত্রণালয় কর্তৃক গঠিত আর্বিটেশন ট্রাইব্যুনালে উভয় পক্ষের উপস্থিতে সংগঠনের গঠনতন্ত্রের ২৯ এর ৬ ধারা লঙ্ঘিত হওয়ায় দেশের সব ধরণের বাণিজ্যিক সংগঠনে উক্ত কমিটির সভাপতি, সহ-সভাপতি পরিচালকসহ ১৮ সদস্যকে নির্বাচনে অযোগ্য ঘোষণা করা হয়।
বাদী পক্ষের আইনজীবী ইমাম হাসান জানান, আগামী ২১ ডিসেম্বর নরসিংদী চেম্বার অব কমার্সের নির্বাচনের তারিখ নির্ধারিত ছিল। এতে সংগঠনটির গঠনতন্ত্র অনুযায়ী ২৯ এর ৬ ধারা স্পষ্ট লঙ্ঘন হয়েছে। নিয়মানুযায়ী কমিটির বার্ষিক সাধারণ সভা যথা সময়ে না হলে কোন সদস্য আপত্তি জানালে উক্ত কমিটির কোন সদস্যই পরবর্তী ৬ ছয় বছরের জন্য দেশের সব ধরণের বাণিজ্যিক সংগঠনের কোন পদে নির্বাচনে অংশ নিতে পারবেন না।
নিয়মনীতি উপেক্ষা করে বর্তমান কমিটির অনেকেই নির্বাচনে অংশ নিয়েছেন। ট্রাইব্যুনালের দ্বরস্থ হলে কমিটির ১৮ জনকে অযোগ্য ঘোষণার সিদ্ধান্ত জানিয়েছেন আর্বিটেশন ট্রাইব্যুনাল।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর