বেলাবতে করোনায় ক্ষতিগ্রস্ত খামারিরা পেলেন প্রধানমন্ত্রীর আর্থিক সহায়তা
১৮ ফেব্রুয়ারি ২০২১, ০৯:৪৬ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০১:০৯ এএম
শেখ আঃ জলিল:
নরসিংদীর বেলাবো উপজেলায় করোনায় ক্ষতিগ্রস্ত পোল্ট্রি, লেয়ারও ডেইরী খামারীদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল হতে আর্থিক সহায়তা প্রদান করা হচ্ছে৷ গত মঙ্গলবার (১৭ ই ফেব্রুয়ারি) থেকে উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তাদের তত্ত্বাবধানে বিকাশ একাউন্টের মাধ্যমে এ অর্থ প্রদান শুরু হয়।
এর আগে উপজেলা লাইভস্টক সার্ভিস প্রোভাইডার এর সহযোগিতায় বাছাই কার্যক্রম করে ক্ষতিগ্রস্ত খামারিদের নামের তালিকা মন্ত্রণালয়ে প্রেরণ করা হয় ।
উপজেলা প্রাণিসম্পদ কার্যালয় সূত্রে জানা গেছে, প্রধানমন্ত্রীর ঘোষণা অনুযায়ী উপজেলার ৮ টি ইউনিয়নের ৮৩০ জন খামারির আবেদনের প্রেক্ষিতে যাচাই-বাছাইয়ের মাধ্যমে ক্ষতিগ্রস্ত খামারিদের নামের তালিকা প্রাণিসম্পদ মন্ত্রণালয়ে পাঠানো হয়। আমলাব ইউনিয়ন লাইভস্টক সার্ভিস প্রোভাইডার এর দায়িত্বে রয়েছেন আশা আক্তার। তিনি জানান, আবেদনের প্রেক্ষিতে ১৭ ফেব্রুয়ারি থেকে ধাপে ধাপে বিভিন্ন ক্যাটাগরিতে প্রতিটি খামারিকে মোবাইল বিকাশের মাধ্যমে সর্বনিম্ন ১১ হাজার এবং সর্বোচ্চ ২২ হাজার টাকা প্রদান করা হচ্ছে।
আমলাব ইউনিয়নের করোনায় ক্ষতিগ্রস্ত খামারি মেসার্স ফাহিম পোল্ট্রি ফিড এন্ড ফিসারিজ এর মালিক মোঃ সেলিম আহমেদ জানান, করোনায় আমাদের পোল্ট্রি খামারের অনেক ক্ষতি হয়েছে। প্রধানমন্ত্রীর তহবিল হতে আমরা ক্ষতিগ্রস্ত খামারিরা সহযোগিতা পেয়ে আনন্দিত। আমরা মাননীয় প্রধানমন্ত্রীকে ধন্যবাদ জানাই।
উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডাঃ মোহাম্মদ শরীফ জানান, করোনার কারণে বেলাবো উপজেলায় ক্ষতিগ্রস্ত খামারিদের মাঝে প্রধানমন্ত্রীর ত্রাণ তহবিল থেকে আর্থিক সহযোগিতা প্রদান করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- রাজনৈতিক জটিলতা ও প্রতিহিংসা মুক্ত হয়ে এগিয়ে যাবে বাংলাদেশের মানুষ: স্থানীয় সরকার মন্ত্রী
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি