নরসিংদীতে নতুন রেস্টুরেন্ট টাইমস কিচেনের যাত্রা শুরু
১১ জানুয়ারি ২০২০, ০৩:৫৪ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ১১:৪৭ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে যাত্রা শুরু করলো আরও একটি নতুন রেস্টুরেন্ট টাইমস কিচেন। শহরের স্টেশন রোডস্থ বৌয়াকুড়ে সবুজধরা কমপ্লেক্সে নিরিবিলি পরিবেশে অবস্থিত এ রেস্টুরেন্টে থাকছে পার্টি সেন্টারও। “সময়ের সেরা রান্নায় আমরা অঙ্গিকারাবদ্ধ” স্লোগান নিয়ে জাতীয় মানের এ রেস্টুরেন্ট ভোজন রসিকদের চাহিদা পূরণে সক্ষম হবে বলে আশাবাদী রেস্টুরেন্টটির মালিক খসরু মাহমুদ।
খসরু মাহমুদ বলেন, নতুন অভিজ্ঞতা ও চ্যালেঞ্জ নিয়ে টাইমস কিচেনের শুভযাত্রা শুরু হলো। ইতালিয়ান, থাই, চাইনিজ ও ইন্ডিয়ান খাবারের আয়োজন থাকছে রেস্টুরেন্টটিতে। থাকছে হরেক রকমের কফি, জুস ও ফাস্টফুড। মনোরম পরিবেশে ন্যায্য দামে সেরা মানের খাবার পরিবেশনের পাশাপাশি এখানে থাকছে কিডস জোন। রয়েছে ভিআইপি কনফারেন্স রুম। খাবারের মান ও পরিবেশ বজায় রেখে জীবানুমুক্ত পরিবেশে স্বাস্থ্যসম্মত উপায়ে খাবার সরবরাহে আমাদের রয়েছে একঝাঁক তরুণ কর্মী। গ্রাহকের চাহিদা অনুযায়ী পার্সেল সরবরাহের ব্যবস্থাও রাখা হয়েছে।
শুক্রবার (১০ জানুয়ারি) এক মিলাদ মাহফিলের মাধ্যমে শুভ উদ্বোধন করা হয়েছে রেস্টুরেন্টটির। এর আগে বৃহস্পতিবার রাতে ফুড টেস্ট পর্বে রেস্টুরেন্টে উপস্থিত ছিলেন, নরসিংদীর অতিরিক্ত পুলিশ সুপার মো: জাকির হাসান। এসময় নরসিংদী সদর মডেল থানার অফিসার ইন চার্জ সৈয়দুজ্জামানসহ বিভিন্ন ইলেকট্রনিক ও প্রিন্ট মিডিয়ার সাংবাদিক, ব্যবসায়ীবৃন্দ এবং অন্যান্যরা উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ