নরসিংদীতে আন্তর্জাতিক মানের রেষ্টুরেন্ট’র যাত্রা শুরু
০৫ সেপ্টেম্বর ২০১৯, ১০:৪৪ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৩:০০ পিএম
তৌহিদুর রহমান:
ভোজন রসিকদের মন জোগাতে নরসিংদীতে যাত্রা শুরু করছে “অরবিট” নামে আন্তর্জাতিক মানের একটি রেষ্টুরেন্ট। শুক্রবার (৬ সেপ্টেম্বর) দুপুরে থ্রি স্টার বৈশিষ্ট্যপূর্ণ অরবিট রেষ্টুরেন্ট এর উদ্বোধন করবেন বাংলাদেশ পর্যটন করপোরেশনের ডেপুটি ম্যানেজার শেখ মাহাদী হাসান।
নরসিংদী সার্কিট হাউস সংলগ্ন তিনতলা বিশিষ্ট রেস্টুরেস্ট এর সত্বাধিকারী নাসির আহমেদ রিগ্যান। তিনি নরসিংদী শহরের ব্রাহ্মন্দী মহল্লার বাসিন্দা।
ন্যাশনাল হোটেল এন্ড ট্যুরিজম ট্রেনিং ইনস্টিটিউট থেকে এক বছর মেয়াদী কোর্স সম্পন্ন করা নাসির আহমেদ জানান, নরসিংদীর সন্তান হয়ে নরসিংদীর জন্য ভাল কিছু করার লক্ষ্য নিয়েই যাত্রা শুরু করছে এই রেষ্টুরেন্ট। আন্তর্জাতিক মানের ইন্টেরিয়র, চোখ জুড়ানো ডেকোরেশনে সাজানো এই রেষ্টুরেন্টে থাকবে দেশীয়, চাইনিজ, ইতালিয়ান, থাই, ইন্ডিয়ান ও কন্টিনেন্টাল ফুডসহ সহ ইংলিশ ডেজার্ট।
এই রেষ্টুরেন্ট এর অন্যতম আকর্ষণ বিশ্ব বিখ্যাত ড্রাগন স্মোক আইসক্রীম ও জুস। রুফ টপ বার্বিকিউ রেষ্টুরেন্ট অরবিটের আরও একটি আকর্ষণীয় দিক। অর্ডার অনুযায়ী যে কোন ধরনের খাবার পরিবেশনে সক্ষম থাকবে এ রেষ্টুরেন্ট।
নাসির আরও জানান, এখানে বিভিন্ন ধরনের খাবার রান্নায় আলাদা আলাদা শেফ নিয়োগ দেয়া হয়েছে। থ্রি স্টার হোটেল এর মান অনুযায়ী কাস্টমারদের সার্ভিস দেবে একঝাঁক প্রশিক্ষিত ওয়েটার। শিশুদের স্পোর্টস জোন এর পাশাপাশি বই প্রেমীদের জন্য রয়েছে তাকে সাজানো বই।
রেষ্টুরেন্ট এর সত্বাধিকারী নাসির আহমেদ রেষ্টুরেন্ট এর সার্ভিস বিষয়ে বলেন, আমি আশা করি কারও যদি মন খারাপ থাকে সে এই রেষ্টুরেন্টে আসলে মন ভাল হয়ে যাবে। শুধু ব্যবসায়িক চিন্তা নয় স্বাস্থ্যসম্মত খাবার পরিবেশন ও নরসিংদীতে একটি আন্তর্জাতিক মানের রেষ্টুরেন্ট থাকবে এটাই আমার স্বপ্ন। আমি এ স্বপ্ন পূরণে নরসিংদীর সকল শ্রেণী পেশার মানুষের সহযোগিতা কামনা করছি।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ