শিবপুরের শাহাবুদ্দীন বাজারে এজেন্ট ব্যাংকিং উদ্বোধন
৩০ জানুয়ারি ২০১৯, ১০:২৬ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:২০ এএম
শিবপুর প্রতিনিধি
নরসিংদীর শিবপুর উপজেলার শাহাবুদ্দীন বাজারে ডাচ্-বাংলা ব্যাংকের এজেন্ট ব্যাংকিং কার্যক্রম শুরু হয়েছে। সর্বস্তরের সকল পেশার মানুষকে ব্যাংকিং সেবার আওতায় আনতে এবং বায়োমেট্রিক একাউন্ট আঙ্গুলের ছাপের মাধ্যমে ১০০% নিরাপদ ব্যাংকিং সেবার প্রতিশ্রুতিতে বুধবার (৩০ জানুয়ারি) বিকেলে শাহাবুদ্দীন বাজারের মেসার্স আরিফ ট্রেডার্স এর উদ্যোগে এ এজেন্ট ব্যাংকিং আউটলেট এর শুভ উদ্বোধন করা হয়েছে।
শিবপুর উপজেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও মাছিমপুর ইউনিয়নের দুই বারের সাবেক চেয়ারম্যান মোঃ ফরহাদ আলম ভূঞার সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাছিমপুর ইউনিয়নের চেয়ারম্যান ও শিবপুর উপজেলা বিএনপির সভাপতি আবুল হারিস রিকাবদার (কালা মিয়া)।
শুভ উদ্বোধন করেন ডাচ্-বাংলা ব্যাংক, এজেন্ট ব্যাংকিং নরসিংদী জেলার এরিয়া ম্যানেজার আলমগীর আহমেদ। এসময় বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সিনিয়র সেলস্ ম্যানেজার মোহাম্মদ সানাউল্লাহ।
অন্যদের মধ্যে বক্তব্য রাখেন উপজেলা আওয়ামী লীগের সদস্য রজিম উদ্দিন মাস্টার, মেসার্স আরিফ ট্রেডার্স এর মালিক মো. আরিফ, মাছিমপুর ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক আসাদ ভূঁইয়া, মাছিমপুর ইউনিয়ন বিএনপির সদস্য সচিব শরিফ সারোয়ার জুয়েল প্রমুখ। এসময় উপজেলার বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দসহ এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ