নরসিংদীতে পাঁচ দিনব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু
২২ জুন ২০২৫, ০৮:০১ পিএম | আপডেট: ১১ অক্টোবর ২০২৬, ০৯:৪২ পিএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীতে ৫ দিন ব্যাপী শিল্প উদ্যোক্তা উন্নয়ন প্রশিক্ষণ শুরু হয়েছে। রোববার (২২ জুন) সকালে ৫ দিন ব্যাপী এই প্রশিক্ষণের উদ্বোধন করা হয়। বিসিক জেলা কার্যালয়ের একটি কক্ষে নরসিংদী বিসিকের আয়োজনে এ প্রশিক্ষণ শুরু হয়।
আয়োজকরা জানান, আগামী ৫ দিন জেলার বিভিন্ন এলাকার ২৫ জন সম্ভাবনাময় উদ্যোক্তাকে প্রশিক্ষণ প্রদান করা হবে। উদ্যোক্তার গুণাবলী, প্রজেক্ট প্রোফাইল তৈরি, ব্যাংক লোন প্রাপ্তির প্রশিক্ষণ, সরকারী অন্যান্য সংস্থাগুলো থেকে সুবিধা গ্রহণসহ নানা বিষয়ে প্রশিক্ষণ দেয়া হবে।
প্রশিক্ষণ প্রদান করবেন বিসিক জেলা কার্যালয়ের সহ. মহাব্যবস্থাপক (ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম খান, সম্প্রসারণ কর্মকর্তা ইমরান, শিল্পনগরী কর্মকর্তা মো. আশিকুল ইসলাম, প্রমোশন কর্মকর্তা নূর মোহাম্মদ ও নরসিংদী কর্মসংস্থান ব্যাংকের ব্যবস্থাপক মো. মাইনুর রহমান।
বিসিক জেলা কার্যালয়ের সহ. মহাব্যবস্থাপক ( ভারপ্রাপ্ত) জহিরুল ইসলাম খান বলেন, এ প্রশিক্ষণের মাধ্যমে উদ্যোক্তারা শিল্প অথবা ব্যবসায়িক পরিকল্পনা গ্রহণের সক্ষমতা অর্জন, স্বাবলম্বী হওয়ার পন্থা ও কৌশল অর্জন করবে, উদ্যোক্তা নিজস্ব মূলধন ব্যবহারের হিসাব করার সক্ষমতা অর্জন করবে। ব্যাংক ও অন্যান্য আর্থিক প্রতিষ্ঠান হতে ঋণ প্রাপ্তির নিয়ম কানুন ও তথ্যাদি সম্পর্কে জানতে পারবে, ব্যবসা সম্পর্কে সুস্পষ্ট ধারণা অর্জন করবে। প্রত্যেক প্রশিক্ষণার্থীকেই কোর্স শেষে সনদপত্র দেয়া হবে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ