নরসিংদীতে কৃষক ও উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণে ঋণ মেলা
২১ সেপ্টেম্বর ২০২২, ০৬:০৯ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০৪:০৪ পিএম
নিজস্ব প্রতিবেদক:
কৃষক ও উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণে নরসিংদীতে প্রথমবারের মত দিনব্যাপী কৃষি ও এসএমই ঋণ মেলা অনুষ্ঠিত হয়েছে। জেলা প্রশাসনের আয়োজনে বুধবার সকাল ৯টায় জেলা শিল্পকলা একাডেমী প্রাঙ্গনে এই মেলার উদ্বোধন করেন জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান। সকাল ৯টা থেকে টানা বিকাল ৩টা পর্যন্ত চলে এই মেলা।
এসময় বাংলাদেশ ব্যাংকের যুগ্ম পরিচালক (কৃষি ঋণ বিভাগ) মো: ফরিদুল ইসলাম খান, যুগ্ম পরিচালক (এসএমই এন্ড স্পেশাল প্রোগ্রাম) মাসুম বিল্লাহসহ অন্যান্য ব্যাংক কর্মকর্তা, কৃষি কর্মকর্তা, বিসিক ও নাসিব কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
জেলা প্রশাসন জানায়, প্রধানমন্ত্রীর উদ্যোক্তা ও কৃষকবান্ধব নির্দেশনার আলোকে সকল সরকারি-বেসরকারি ব্যাংকে স্বল্প সুদের ঋণের ব্যবস্থা থাকলেও এই বিষয়ে অবগত নন অনেক তরুণ উদ্যোক্তা ও কৃষকরা। ফলে সঠিক তথ্য না জানা ও প্রয়োজনীয় কাগজপত্রের অভাবে এই ঋণ গ্রহণের সুযোগ থেকে বঞ্চিত হচ্ছেন তারা। কৃষক ও উদ্যোক্তাদের ঋণ প্রাপ্তি সহজীকরণে তথ্য জানানোর জন্যই এই মেলার আয়োজন। মেলায় জেলার ৪৪ টি সরকারি ও বেসরকারী ব্যাংক স্টল বসিয়ে কৃষক ও উদ্যোক্তাদের তথ্য ও ঋণ প্রদানের উদ্যোগ নেয়। মেলায় স্বল্প সুদে ঋণ গ্রহণের তথ্য জানা ও ঋণ ব্যবস্থায় খুশি উদ্যোক্তা ও কৃষকরা। ঋণ পাওয়ার ক্ষেত্রে ব্যাংকের সাথে কৃষক ও উদ্যোক্তাদের সেতুবন্ধন হবে বলে মনে করেন জেলা প্রশাসন ও ব্যাংক কর্মকর্তারা। এসময় ১৫ জন ঋণগ্রহীতার মধ্যে তাৎক্ষণিকভাবে ২৮ লক্ষ ৮০ হাজার টাকা ঋণ বিতরণ করা হয়।
নরসিংদীর জেলা প্রশাসক আবু নইম মোহাম্মদ মারুফ খান বলেন, কৃষি ও শিল্প সমৃদ্ধ নরসিংদীর ভৌগোলিক পরিবেশ, যোগাযোগ ব্যবস্থা, শ্রমিক প্রাপ্তির সহজলভ্যতা, কৃষি ও অন্যান্য খাতে বিনিয়োগ বৃদ্ধি তরুণ উদ্যোক্তা সৃষ্টির পথকে আরও সুগম করছে। আত্মনির্ভরশীল হওয়ার প্রত্যয়ে নিজস্ব উদ্যোগে কৃষিসহ ব্যবসা বা অন্যান্য উৎপাদনশীল খাতের সাথে সম্পৃক্ত হতে ইচ্ছুক জেলার কৃষক ও তরুণ সমাজের একটি বড় অংশ। কিন্তু, শুরুতেই প্রয়োজনীয় অর্থের সংকটে উদ্যম হারিয়ে ফেলছেন কৃষক ও তরুণ উদ্যোক্তাগণ। অনেকে বাধ্য হয়ে উচ্চ সুদে ঋণ গ্রহণ করেন দাদন ব্যবসায়ীদের থেকে। মেলার মাধ্যমে সহজে ব্যাংক ঋণ পেলে নতুন উদ্যোক্তা তৈরি, বেকারদের কর্মসংস্থান ও কৃষকরা লাভবান হবেন।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর