মাধবদীতে নারী উদ্যোক্তাদের মিলন মেলা অনুষ্ঠিত
০৩ ডিসেম্বর ২০২০, ০৬:৫৯ পিএম | আপডেট: ০৮ অক্টোবর ২০২৬, ০৯:১৯ এএম
নিজস্ব প্রতিবেদক:
নরসিংদীর মাধবদীতে নারী উদ্যোক্তাদের মিলন মেলা অনুষ্ঠিত হয়েছে। এগিয়ে যাওয়ার প্রত্যয়ে বৃহস্পতিবার (৩ ডিসেম্বর) বিকালে বধূসাজ কমিউনিটি সেন্টারে অনুষ্ঠিত এ মিলন মেলায় অংশ নেন ৭০ জন নারী উদ্যোক্তা।
শাম্মী'স কিচেন এর প্রথম বর্ষপূর্তি উপলক্ষে কেক কাটা ও মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে এই মিলন মেলা অনুষ্ঠিত হয়। শাম্মী'স কিচেন এর কর্ণধার ফারজানা তাবাসসুম শাম্মী'র পরিচালনায় মিলন মেলায় রান্না করা খাবার পরিবেশনসহ বিভিন্ন ইভেন্টে বিজয়ী প্রতিযোগিদের হাতে পুরস্কার তুলে দেন অতিথিবৃন্দ। এর আগে অনলাইন ভিত্তিক নারী রাঁধুনি উদ্যোক্তাদের প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়।
এতে আমন্ত্রিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন মাধবদী থানা প্রেস ক্লাবের সভাপতি আল-আমিন সরকার, সাধারণ সম্পাদক খন্দকার শাহিন, সাংগঠনিক সম্পাদক নুর আলম সহ অন্যান্যরা। সোহেল মার্ট এর স্বত্ত্বাধিকারী সোহেল রহমান ও শাম্মী'স কিচেন এর মডারেটরদের সার্বিক সহযোগিতায় এ মিলন মেলায় নারী উদ্যোক্তারা তাদের লক্ষ্য, উদ্দেশ্য ও পরিকল্পনা তুলে ধরেন।
অনুষ্ঠানের আয়োজক উদ্যোক্তা ফারজানা শাম্মী বলেন, এই করোনার প্রকোপেও অনেক নারী নিজের পরিবার এবং ঘরের কাজ সামলেও বর্তমানে অনলাইনে বিভিন্ন পণ্য বেঁচাকেনা করে পুরুষদের পাশাপাশি সংসারে ভূমিকা রাখছেন। তাদের কাজে গতিশীলতা আনয়নের লক্ষ্যেই শাম্মী'স কিচেনের এই ক্ষুদ্র প্রয়াস। বর্তমান সরকার নারীদের কর্মসংস্থানে যুগোপযোগী পদক্ষেপ গ্রহণ করে চলেছে। ভোক্তারা অনলাইনে নারীদের কাছ থেকে নিয়মিত পণ্য কেনায় এগিয়ে আসলে তাদের কাজে আরো গতিশীলতা আসবে বলে আমাদের বিশ্বাস।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ