পলাশে কৃষকের ধান কেটে দিল ছাত্রলীগ
২৭ এপ্রিল ২০২৩, ০৩:২৬ পিএম | আপডেট: ২০ সেপ্টেম্বর ২০২৬, ০১:০০ এএম
আল-আমিন মিয়া:
চলতি বোরো মৌসুমে ক্ষেত থেকে ধান কেটে কৃষকের ঘরে তুলে দিচ্ছে নরসিংদীর পলাশ উপজেলার পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের নেতাকর্মীরা। বৃহস্পতিবার (২৭ এপ্রিল) সকালে উপজেলার ঘোড়াশাল পৌর এলাকার গড়পাড়া গ্রামের কৃষক আনোয়ার হোসেন ও কৃষক সোহরাব মিয়ার জমির ধান কেটে দেন তারা।
পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি জাহিদ হাসানের নেতৃত্বে সকাল ৮টা থেকে দুপুর ২ টা পর্যন্ত ছাত্রলীগের ১৫ জন নেতাকর্মীর সহযোগিতায় এ ধান কাটা কর্মসূচি শুরু হয়। এতে অংশ নেন পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ শাখা ছাত্রলীগের সাধারণ সম্পাদক আল-ইমরান, সাইফুল ইসলাম, সাব্বির হোসেন, সজিব মিয়া, শাহজালাল আহমেদ, মিশকাত হোসেন প্রমুখ।
ছাত্রলীগের নেতাকর্মীদের এমন উদ্যোগকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়ে কৃষক আনোয়ার হোসেন বলেন, ঝড়বৃষ্টির শঙ্কা ও শ্রমিক সংকটের কারণে জমির পাকা ধান ঘরে তোলা নিয়ে দুশ্চিন্তায় ছিলাম। তাছাড়াও আমার কাছে শ্রমিকদের মজুরি দেওয়ার মতো তেমন টাকাও ছিল না। ছাত্রলীগের নেতাকর্মীরা জানতে পেরে আমার জমির ধানগুলো কেটে দিয়েছেন। তাদের এমন কাজে আমি খুশি।
ছাত্রলীগ নেতা জাহিদ হাসান বলেন, কেন্দ্রীয় ছাত্রলীগের নির্দেশনায় সারাদেশে প্রত্যন্ত অঞ্চলে শ্রমিক সংকটের কারণে পাকা ধান কেটে কৃষকের ঘুরে তুলে দেওয়া হচ্ছে। তারই ধারাবাহিকতায় আমরা নরসিংদী জেলা ছাত্রলীগের নির্দেশে পলাশ শিল্পাঞ্চল সরকারি কলেজ ছাত্রলীগ কৃষকের পাকা ধান কেটে ঘরে তুলে দিচ্ছি। চাহিদা অনুযায়ী কৃষকদের সহযোগিতা করা হচ্ছে।
বিভাগ : নরসিংদীর অর্থনীতি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা