নির্ধারিত হলো ডোপ টেস্ট পরীক্ষার ফি
১৬ অক্টোবর ২০১৯, ০৫:২৬ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৩:৪৬ পিএম
নিজস্ব প্রতিবেদক:
স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয় ডোপ টেস্ট পরীক্ষার ফি নির্ধারণ করেছে। সরকারি চাকরিতে নিয়োগের আগে বাছাইকৃত ব্যক্তির বিদ্যমান স্বাস্থ্য পরীক্ষার সঙ্গে ডোপ টেস্ট পরীক্ষা অন্তর্ভুক্ত করার লক্ষ্যে নন স্পেসিফিক টেস্ট ও অ্যালকোহল টেস্টের বিভিন্ন ধরনের পরীক্ষার ফি নির্ধারণ করা হয়েছে। গতকাল মঙ্গলবার (১৫ অক্টোবর) স্বাস্থ্য ও পরিবার কল্যাণ মন্ত্রণালয়ের স্বাস্থ্য সেবা বিভাগের সহকারী স্বাস্থ্য ব্যবস্থাপনা শাখার উপসচিব মোহাম্মদ আবু রায়হান মিয়া স্বাক্ষরিত এক পরিপত্র জারি করা হয়।
নন স্পেসিফিক বিভিন্ন ধরনের পরীক্ষা-নিরীক্ষার মধ্যে বেঞ্জোডায়াজেপিন, এম্পিটামাইনস, ওপিয়াটেস ও কেননাবিনোইডস এ চার ধরনের পরীক্ষার প্রতিটির ফি ১৫০ টাকা ও অ্যালকোহল পরীক্ষার ফি ৩০০ টাকা নির্ধারণ করা হয়েছে। গত ১৭ সেপ্টেম্বর অর্থ বিভাগের এক চিঠির পরিপ্রেক্ষিতে ডোপ টেস্ট পরীক্ষার এ ফি নির্ধারন করা হলো।
গত বছরের ৫ ডিসেম্বর সব শ্রেণির সরকারি চাকরিতে ‘ডোপ টেস্ট’ বাধ্যতামূলক করার নির্দেশনা দিয়ে পরিপত্র জারি করা হয়। স্বাস্থ্য অধিদপ্তরের পরিচালক (প্রশাসন) ডা. আবুল কালাম আজাদ স্বাক্ষরিত পরিপত্রে বলা হয়, সব শ্রেণির সরকারি চাকরিতে প্রবেশের সময় বিদ্যমান অন্যান্য ব্যবস্থার সঙ্গে ডোপ টেস্ট অন্তর্ভুক্ত করে এবং প্রাথমিক স্বাস্থ্য পরীক্ষা শেষে প্রতিবেদন পরিচালকের (হাসপাতাল ও ক্লিনিকসমূহ) কাছে পাঠাতে হবে।
উল্লেখ্য যে, কিছু মাদক বা এ্যলকোহল জাতীয় নেশাকর পন্য আছে যার রেশ শরিরে থেকে যায়। আর এগুলোই ডোব টেস্টের মাধ্যেমে ধরা হয়।
বিভাগ : জীবনযাপন
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার