জিআই পণ্যের স্বীকৃতি পেতে যাচ্ছে নাটোরের কাঁচাগোল্লা
৩১ মার্চ ২০২৩, ০৯:১৯ পিএম | আপডেট: ১৯ সেপ্টেম্বর ২০২৬, ০৪:২৩ পিএম
টাইমস ডেস্ক:
জিআই পণ্যের স্বীকৃতি পেতে যাচ্ছে উপমহাদেশের ঐতিহ্যবাহী ও অন্যতম সেরা মিষ্টান্ন নাটোরের কাঁচাগোল্লা। নাটোরের রাজ দরবার থেকে যাত্রা শুরু হওয়া দুই শতাধিক বছরের প্রাচীন এই মিষ্টান্নকে নিবন্ধনের উদ্যোগ গ্রহণ করেছে নাটোর জেলা প্রশাসন।
এ লক্ষ্যে বৃহস্পতিবার দুপুরে নাটোরের জেলা প্রশাসক শামীম আহমেদ তার কার্যালয়ে নিবন্ধনের এফিডেভিট কপি বাণিজ্য মন্ত্রণালয়ের প্রতিনিধিদের হাতে তুলে দেন।
নাটোর শহরের মিষ্টি ব্যবসায়ী প্রভাত কুমার পাল জানান, নাটোর রাজ দরবারে নিয়মিত মিষ্টি সরবরাহ করতেন স্থানীয় মিষ্টি ব্যবসায়ী মধুসূদন পাল। একদিন তার সকল কর্মচারি অনুপস্থিত থাকায় ২০ মন ছানা নিয়ে বিপাকে পড়েন তিনি। উপায় না পেয়ে কাঁচা ছানার মধ্যে চিনি দিয়ে নিজেই কড়াইতে জাল করে মিষ্টি বানিয়ে ফেলেন। পরে সেই মিষ্টি রাজ দরবারে পাঠানোর পর রানী ভবানীর বেশ পছন্দ হয়। রানী মিষ্টির নাম জানতে চাইলে মধুসূদন নাম দিয়ে দেন কাঁচাগোল্লা। এরপর নাটোর রাজ দরবার থেকে এই মিষ্টি উপমহাদেশের বিভিন্ন রাজদরবারে উপহার হিসেবে পাঠানো হতো। এভাবেই ছড়িয়ে পড়ে নাটোরের কাঁচাগোল্লার নাম। তবে নামে কাঁচাগোল্লা হলেও এটি মোটেও গোল নয়।
জেলা প্রশাসক শামীম আহমেদ জানান, কাঁচাগোল্লার সঙ্গে নাটোরের আবেগ ও মর্যাদা জড়িত। আদি কাঁচাগোল্লার প্রকৃতি পরিবর্তন করে অনেক স্থানে বিভিন্ন ধরনের মিষ্টি বিক্রি করা হচ্ছে। যা নাটোরের কাঁচাগোল্লার জন্য মর্যাদাহানীকর। এসব কারণে এক সময় প্রকৃত কাঁচাগোল্লা হারিয়ে যেতে পারে। তাই তিনি এ উদ্যোগ নিয়েছেন।
নাটোরের কাঁচাগোল্লা জিআই (ভৌগলিক নির্দেশনা) পণ্য হিসেবে খুব শিগগিরই স্বীকৃতি পাবে বলে আশা প্রকাশ করেন জেলা প্রশাসক।
বিভাগ : জীবনযাপন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা