সেদ্ধ ডিমের উপকারিতা...
১২ জানুয়ারি ২০২১, ০৯:২৫ পিএম | আপডেট: ১৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:৪০ পিএম
জীবনযাপন ডেস্ক:
ডিম খাওয়া যায় নানাভাবেই। ডিম দিয়ে মজার মজার খাবার বানাতে সময় যেমন খুব কম লাগে, আবার ঝটপট ডিম সেদ্ধ করে খেতেও লাগে বেশ। পুষ্টিবিদদের মতে ডিম সেদ্ধ শরীরের জন্য খুব উপকারী। সেদ্ধ ডিমের উপকারিতাগুলো জেনে নিন।
ওজন কমাতে সহায়তা করে: সেদ্ধ ডিম প্রোটিনে ভরপুর থাকে। এটি খেলে ক্ষুধা লাগে না অনেকক্ষণ পর্যন্ত। এতে করে অপ্রত্যাশিত ওজন কমে। দুপুর বা রাতের খাবারে হার্ড বয়েল ডিম ও বিভিন্ন ধরনের সবজি খেলে ২৭৪ ক্যালোরির মতো শক্তি পাবেন।
গর্ভকালে শিশুর হাড় মজবুত করে: গর্ভাবস্থায় সেদ্ধ ডিম খেলে প্রোটিন ও ভিটামিন ডি গর্ভে থাকা শিশুর হাড় মজবুত করে। সেদ্ধ ডিম শিশুর দাঁত, হাড় মজবুত করার পাশাপাশি শারীরিক বৃদ্ধিতেও ভূমিকা রাখে।
বিপাকক্রিয়া বৃদ্ধি করে: প্রোটিন সমৃদ্ধ খাবার শরীরের বিপাক ক্রিয়া বৃদ্ধি করে। কার্বোহাইড্রেট বা ফ্যাটের তুলনায় সেদ্ধ ডিম শরীরের ক্যালোরি বেশি পোড়াতে সহায়তা করে। ফলে শরীরের বিপাক ক্রিয়া বৃদ্ধি পায়।
কোলিনের ভালো উৎস: সেদ্ধ ডিম কোলিন নামের একটি পুষ্টি উপাদানের ভালো উৎস। এই পুষ্টি উপাদান ব্রেন, স্নায়ুতন্ত্র ও হৃদযন্ত্রকে কর্মক্ষম রাখে। মস্তিষ্কের কোষ তৈরিতেও ভূমিকা রাখে কোলিন, যার মাধ্যমে মস্তিষ্ক থেকে শরীরে বার্তা পৌঁছায়। গর্ভবতী নারীদের জন্য এই পুষ্টি উপাদান বেশ উপকারী।
চোখ, চুল ও নখের জন্য ভালো: সেদ্ধ ডিম চোখের জন্য উপকারী। প্রতিদিন একটি সেদ্ধ ডিম খেলে দৃষ্টিশক্তির সমস্যা দূর হয়। কারণ ডিমে লুটিন ও জিয়াজেনথিন উপাদান থাকে। সেদ্ধ ডিম খেলে চোখের ছানি পড়া রোগের আশংকাও কমে। এতে সালফার ও ভিটামিন ডি থাকে প্রচুর। এ কারণে তা চুল ও নখ বৃদ্ধিতে সহায়তা করে।
বিভাগ : জীবনযাপন
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা