রঙ ফর্সাকারী ৮ ক্রিম বিক্রি-বিতরণ নিষিদ্ধ
০২ মার্চ ২০২০, ০৯:৩১ পিএম | আপডেট: ১৬ অক্টোবর ২০২৬, ০৯:৪৩ এএম
জীবনযাপন ডেস্ক:
বাংলাদেশে চালু থাকা আটটি রং ফর্সাকারী ক্রিমের মধ্যে ক্ষতিকর মাত্রায় পারদ (মার্কারি) এবং পারদ ও হাইড্রোকুইনোন পাওয়া গেছে। ফলে সেগুলো নিষিদ্ধ করেছে মান নিয়ন্ত্রণকারী সংস্থা বাংলাদেশ স্ট্যান্ডার্ডস এন্ড টেস্টিং ইন্সটিটিউশন (বিএসটিআই)।
সংস্থাটি জানিয়েছে, বাজারের বিভিন্ন ব্রান্ডের রং ফর্সাকারী ১৩টি ক্রিম বিএসটিআই ল্যাবরেটরিতে পরীক্ষা করা হয়। বিএসটিআইয়ের নিয়মিত সার্ভিল্যান্স টিমের মাধ্যমে এসব ব্রান্ডের পণ্য ক্রয় করে পরীক্ষা করা হয়। সেখানে ছয়টি পণ্যের মধ্যে বিপজ্জনক মাত্রায় মানব স্বাস্থ্যের জন্য ক্ষতির পারদ (মার্কারি) আর দুইটি পণ্যের মধ্যে পারদ (মার্কারি) ও হাইড্রোকুইনোন পাওয়া গেছে।
ফলে এসব পণ্য বিক্রি-বিতরণ বন্ধের নির্দেশ দিয়েছে বিএসটিআই। সেই সঙ্গে অনুমোদনহীন এসব ক্রিম ব্যবহার না করার জন্য ক্রেতাদেরও আহবান জানিয়েছে। এগুলো ব্যবহার করলে বিভিন্ন ধরনের চর্মরোগসহ জটিলতার সৃষ্টি হতে পারে বলে সংস্থাটি জানিয়েছে। এই আটটি পণ্যই পাকিস্তান থেকে বাংলাদেশে আমদানি করা হয়।
বিএসটিআই যেসব পণ্য নিষিদ্ধ করেছে, সেগুলো হলো- গৌরি কসমেটিকস লিমিটেডের গৌরি, এস জে এন্টারপ্রাইজের চাঁদনী, কিউসি ইন্টারন্যাশনালের নিউ ফেস, ক্রিয়েটিভ কসমেটিকস (প্রা.) লিমিটেডের ডিউ গোল্ডেন, পার্ল কসমেটিকসের গোল্ডেন পার্ল, পুনিয়া ব্রাদার্সের ফাইজা নুর, গোল্ড কসমেটিকসের নুর, হোয়াইট পার্ল কসমেটিকসের হোয়াইট পার্ল প্লাস।
বিভাগ : জীবনযাপন
- নরসিংদীতে ডেঙ্গুতে আক্রান্ত হয়ে কলেজ শিক্ষকের মৃত্যু
- নরসিংদীর ঘোড়াশালে ট্রেনের কাটাপড়ে মা ও মেয়ের মৃত্যু
- কিশোর অটোচালক হত্যা ও লাশ গুম: পিবিআইয়ের অভিযানে গ্রেপ্তার ২, ব্যাটারি উদ্ধার
- শিবপুরে চলন্ত ট্রলি থেকে ছিটকে পড়ে চাকায় পিষ্ট হয়ে প্রাণ গেল শ্রমিকের
- রায়পুরায় দুই সিএনজির সংঘর্ষে নিহত ১, শিশুসহ আহত ১১
- রায়পুরায় মাদকাসক্ত ছেলেকে হাত-পা বেঁধে হত্যার অভিযোগ বাবার বিরুদ্ধে
- সেন্টমার্টিনে পর্যটনের সময়সীমা, পর্যটক সংখ্যা ও জাহাজ ছাড়ার স্থান পুনর্বিবেচনা করা হবে :পরিবেশমন্ত্রী
- প্রধানমন্ত্রীর নির্দেশে নরসিংদীর শিক্ষক দুখু মিয়ার পাশে দাড়িয়েছে জেলা প্রশাসন
- অস্ত্র ও গুলিসহ নরসিংদীতে চিহ্নিত অপরাধী গ্রেপ্তার
- নরসিংদী সরকারি কলেজে শিক্ষার্থীদের বই বিতরণ