করোনাভাইরাস (কোভিড-১৯) নিয়ে গুগলের বিশেষ সাইট
২৭ মার্চ ২০২০, ০৯:৪৫ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৬ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে মৃতের সংখ্যা ২৪ হাজার ছাড়াল। বিভিন্ন দেশে ২৪ হাজার ৭৩ জনের প্রাণ কেড়ে নিয়েছে করোনা ভাইরাস। অপরদিকে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছে ১ লাখ ২৩ হাজার ৯৪২ জন। এখন পর্যন্ত করোনায় সবচেয়ে বেশি আক্রান্তের সংখ্যা যুক্তরাষ্ট্রে। এর আগ পর্যন্ত সবচেয়ে বেশি আক্রান্ত ছিল চীনে।
এদিকে করোনা ভাইরাস নিয়ে একটি বিশেষ সাইট তৈরি করেছে সার্চ ইঞ্জিন গুগল। এই সাইটে করোনা ভাইরাস প্রতিরোধ এবং সচেতনতায় বিভিন্ন ধরনের তথ্য তুলে ধরা হয়েছে।
গুগল জানিয়েছে, করোনা ভাইরাসের শুরু থেকেই মানুষ এ নিয়ে গুগলে জানতে ব্যাপকভাবে সার্চ করছে। তাদের জন্যই আমাদের এই সাইট তৈরি করা হয়েছে। এই সাইটে নতুন ডেটা এবং ভিজুয়ালাইজেশনের পাশাপাশি স্বাস্থ্য কর্তৃপক্ষের কাছ থেকে অনুমোদিত তথ্যের সহজ সংযোগ সুবিধা দিচ্ছি। ব্যবহারকারী যেন তার প্রত্যাশিত তথ্যগুলো পান সেভাবেই সাইটটি উপস্থাপন করা হয়েছে।
গুগলের নতুন সাইটটির ঠিকানা: https://www.google.com/covid19/
এই সাইটে করোনা ভাইরাস, এর উপসর্গ, প্রতিরোধ ও চিকিৎসা সম্পর্কিত তথ্য দেওয়া আছে। এ ছাড়া সিডিসি ও বিশ্ব স্বাস্থ্য সংস্থা (ডব্লিউএইচও) এর সাহায্য ও তথ্যসম্পর্কিত লিংকও এখানে দেওয়া হয়েছে। নিরাপত্তা ও প্রতিরোধের নানা পরামর্শও দেওয়া হয়েছে। এখানে বিভিন্ন ভিডিও যুক্ত করেছে গুগল।
সাইটটির একটি বিশেষ দিক হচ্ছে ইন্টারঅ্যাকটিভ ম্যাপ। সেখানে বিভিন্ন দেশে করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার তথ্যগুলো সুস্থ ভাবে তুলে ধরা হয়েছে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি