করোনাভাইরাস: ব্যবহারকারীদের সচেতন করতে গুগলের ডুডল
২০ মার্চ ২০২০, ০৮:৪২ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৬:৩৭ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ ইঞ্জিন গুগল করোনাভাইরাস (কোভিড-১৯) প্রতিরোধে ব্যবহারকারীদের সচেতন করতে উদ্যোগ নিল। এর অংশ হিসেবে একটি বিশেষ ডুডল প্রকাশ করেছে এই সার্চ ইঞ্জিন। করোনা থেকে বাঁচতে যে বিষয়টায় সবচেয়ে বেশি গুরুত্ব আরোপ করা হচ্ছে তা বারবার হাত ধোওয়া এবং সঠিক পদ্ধতি মেনে ধোয়া। সেটাই এবার খুব সুন্দর করে সহজে বুঝিয়ে দিল ডুডল।
গুগল খুললেই যেটা প্রথমে নজর কাড়ছে সেটা তার ডুডল। ডুডলে একজন মানুষের স্কেচ রয়েছে। হাত ধোয়া শেখানোর পাশাপাশি তাঁকেও শ্রদ্ধা জানিয়েছে গুগল। তিনি হাঙ্গেরির চিকিৎসক বিজ্ঞানী ইগনজ সেমেওয়েস। যাঁর হাত ধরেই বিশ্ব জানতে পারে হাত ধোয়ার উপকারিতা। অ্যান্টিসেপটিক ধারণার জন্মও দেন তিনিই। সেই বিখ্যাত মানুষটির শেখানো হাত ধোয়া এই একবিংশ শতাব্দীতেও করোনা থেকে রক্ষা করছে মানুষকে।

ডুডলটিতে রয়েছে একটি প্লে বোতাম। সেটি প্লে করলেই শুরু হচ্ছে হাত ধোয়া। ১, ২, ৩, ৪ করে ধাপে ধাপে হাত ধোয়া শেখানো হচ্ছে অ্যানিমেশনের মধ্যে দিয়ে। প্রথম ধাপ হাত সাবান দিয়ে মাখানো। দ্বিতীয় ধাপে আঙুলের খাঁজ পরিস্কার করা। তৃতীয় ধাপে ২ হাতের আঙুলগুলো একে অপরের মধ্যে দিয়ে কচলে সাবান মাখানো শেখানো হয়েছে। চতুর্থ ধাপে আঙুলের ডগা পরিস্কার শেখানো হয়েছে। পঞ্চম ধাপে বুড়ো আঙুল কচলে ধোয়া শেখানো হয়েছে। ষষ্ঠ ধাপে জায়গা পেয়েছে হাতের চেটো পরিস্কার। এরপর কল থেকে পড়তে থাকা জলে ভাল করে সাবান ধুয়ে ফেললেই হাত ঝকঝকে পরিস্কার হয়ে যাচ্ছে। এই পুরো বিষয়টিকে ৫০ সেকেন্ডের অ্যানিমেশনের মধ্যে দিয়ে ফুটিয়ে তুলেছে ডুডল।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা