করোনাভাইরাস: ভুয়া বিজ্ঞাপন বাতিল করছে ফেসবুক
২৯ ফেব্রুয়ারি ২০২০, ০৯:২৬ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৬ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
করোনা ভাইরাসের (কোভিড-১৯) প্রতিরোধ বা প্রতিকার সংক্রান্ত বিভিন্ন অপপ্রচারমূলক বিজ্ঞাপন বাতিল করছে ফেসবুক। বুধবার (২৬ ফেব্রুয়ারি) ফেসবুকের পক্ষ থেকে এমনই একটি ঘোষণা দেওয়া হয়।
রয়টার্স জানায়, সোশ্যাল মিডিয়ার জায়ান্টের পক্ষ থেকে এমন ঘোষণা আসার কারণ হলো তারা প্রতিনিয়তই এসব পোস্টের ব্যাপারে নিরাপত্তা বিভাগ থেকে নির্দেশনা পেয়ে আসছে। বিশেষত উগ্র মতবাদ এবং ভুয়া সংবাদের বিষয়ে।
প্রতিষ্ঠানটির একজন মুখপাত্র জানান, বিশেষত যেসব বিজ্ঞাপনে বলছে যে ফেস মাস্ক ব্যবহার করলে এই ভাইরাস থেকে শতভাগ নিরাপদে থাকা যাবে এমন সব বিজ্ঞাপনকে তারা সরিয়ে দিচ্ছে। সংবাদ মাধ্যমটি জানায়, পৃথিবীর বিভিন্ন দেশে ভাইরাসটি ছড়িয়ে পড়ার পর মার্কিন যুক্তরাষ্ট্রের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) থেকে মঙ্গলবার এ বিষয়ে প্রস্তুত থাকার জন্য আমেরিকাবাসীদের সতর্ক করা হয়।
গত মাসে ফেসবুকসহ টিকটক ও পিন্টারেস্ট জানায়, ভাইরাস সংক্রান্ত বিভিন্ন কনটেন্ট তারা সরিয়ে দেবে। এরমধ্যে রয়েছে ভুয়া তথ্য, বিতর্কিত তত্ত্ব. যা বিশ্বব্যপী স্বাস্থ্যসংস্থা বা কোনও আঞ্চলিক স্বাস্থ্য কর্তৃপক্ষের ব্যানারে প্রকাশিত হচ্ছে।
প্রসঙ্গত, ধারণা করা হচ্ছে ভাইরাসটি গত বছর চীনের উহান প্রদেশ থেকে উৎপত্তি হয়েছে এবং এখন পর্যন্ত প্রায় দুই হাজার ৭০০ এর বেশি লোক মারা গেছে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি