করোনাভাইরাস (কোভিড-১৯): ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলন বাতিল
২৮ ফেব্রুয়ারি ২০২০, ০৭:০৮ পিএম | আপডেট: ২৭ আগস্ট ২০২৬, ০৪:১৮ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
করোনাভাইরাস (কোভিড-১৯) আতঙ্কে ফেসবুকের বার্ষিক ডেভেলপার সম্মেলন ‘এফ ৮’ বাতিল করা হয়েছে। বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) ফেসবুক কর্তৃপক্ষ এক বিবৃতিতে বিষয়টি নিশ্চিত করেছে।
ফেসবুকের প্ল্যাটফর্ম পার্টনারশিপের পরিচালক, কনস্ট্যান্টিনোস পাপমিলিয়াটিস বলেন, ‘আমরা ‘এফ ৮’ সম্মেলনের পরিবর্তে স্থানীয় পর্যায়ে একটি কম্বো ইভেন্ট আয়োজন করব। এই ইভেন্টে থাকবে ভিডিও এবং সরাসরি সম্প্রচারিত কনটেন্টের সংমিশ্রণ।
ফেসবুকের ‘এফ ৮’ বার্ষিক ডেভেলপার সম্মেলন এবছরের মে ৫-৬ তারিখে ক্যালিফোর্নিয়ার স্যান জসে হওয়ার কথা ছিল। এর আগে ফেসবুকের গেম ডেভেলপারস সম্মেলন এবং গ্লোবাল মার্কেটিং কনফারেন্স বাতিল করে। এছাড়া ফেসবুক কর্তৃপক্ষ তাদের কর্মীদের ব্যবসায়িক ক্ষেত্রে বিদেশ ভ্রমণে নিষেধাজ্ঞা জারি করেছে।
এদিকে মাইক্রোসফট কর্তৃপক্ষ জানায়, তাদের নিজস্ব ডেভেলপার সম্মেলন মে মাস থেকে পিছিয়ে নিয়েছে, কিন্তু গেমিং কনফারেন্সটি বাতিল করা হয়েছে। এর আগে করোনাভাইরাস আতঙ্কে মোবাইল ওয়ার্ল্ড কংগ্রেসও বাতিল হয়েছে।
বুধবার (২৬ ফেব্রুয়ারি) ইউএস সেন্টার ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন বিভাগের এক প্রতিবেদনে দেখা যায়, যুক্তরাষ্ট্রে করোনাভাইরাস ছড়াতে পারে এমন আশঙ্কা রয়েছে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা