ফেসবুকের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট হ্যাকড
১৪ ফেব্রুয়ারি ২০২০, ০৯:৫৬ পিএম | আপডেট: ০৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৬ পিএম
আন্তর্জাতিক ডেস্ক:
বিশ্বব্যাপী অত্যন্ত জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকের ব্যবহারকারীর তথ্য সুরক্ষায় নিরাপত্তা ব্যবস্থা নিয়ে অভিযোগের শেষ নেই। অহরহই শোনা যায় এর-ওর ফেসবুক আইডি বা পেজ হ্যাকড হওয়ার কথা। এবার নিজেরাই এমন সমস্যায় পড়েছে ফেসবুক কর্তৃপক্ষ। হ্যাকারের কবলে পড়েছে তাদের টুইটার অ্যাকাউন্ট।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ জানায়, শুক্রবার (১৪ ফেব্রুয়ারি) ফেসবুকের ভেরিফায়েড টুইটার অ্যাকাউন্ট হ্যাক করেছে ‘আওয়ারমাইন’ নামে একটি হ্যাকার সংগঠন। হ্যাকিংয়ের পর তারা ফেসবুকের টুইটার অ্যাকাউন্টে লেখে, ‘হাই, আমরা আওয়ারমাইন। ফেসবুকও হ্যাক করা যায়, তবে অন্তত তাদের নিরাপত্তা ব্যবস্থা টুইটারের চেয়ে ভালো।’
এ বিষয়ে এখনও কিছু বলেনি মার্ক জুকারবার্গের প্রতিষ্ঠানটি। তবে টুইটার থেকে দ্রুতই ওই পোস্টটি সরিয়ে নেয়া হয়। ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক হওয়ার বিষয়টি নিশ্চিত করে টুইটার কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও থার্ড-পার্টি প্ল্যাটফর্ম ব্যবহার করে ফেসবুকের অ্যাকাউন্ট হ্যাক করেছিল হ্যাকাররা।
টুইটারের মুখপাত্র বলেন, বিষয়টি জানার সঙ্গে সঙ্গেই ক্ষতিগ্রস্ত অ্যাকাউন্টটি আটকে (লক্ড) দেয়া হয়। সেগুলো ফের চালু করতে আমরা সহচর ফেসবুকের সঙ্গে নিবিড়ভাবে কাজ করছি।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি