ফেসবুককে সিংহাসনচ্যুত করল টিকটক
২০ জানুয়ারি ২০২০, ০৭:১৪ পিএম | আপডেট: ১৪ সেপ্টেম্বর ২০২৬, ০৬:৫০ পিএম
টাইমস জীবনযাপন ডেস্ক:
সামাজিক যোগাযোগ মাধ্যম বলতেই এতদিন হোয়াটসঅ্যাপ, ফেসবুক, ইনস্টাগ্রাম ও টুইটারের মতো অ্যাপগুলির কথাই আগে মনে পড়ত। কিন্তু এবার ফেসবুককে কড়া টক্কর দিয়ে একেবারে সিংহাসনচ্যুত করল টিকটক। জনপ্রিয়তায় টিকটক ও ফেসবুকের মধ্যে যদি দ্বিতীয় সোশ্যাল মিডিয়া অ্যাপকে এগিয়ে রাখেন, তবে আপনি সম্পূর্ণ ভুল। কারণ ২০১৯ সালে ডাউনলোডের নিরিখে ফেসবুককে পিছনে ফেলে দিয়েছে চীনের বাইটডান্সের অধীনে থাকা টিকটক।
মার্কেট বিশ্লেষক সেন্সর টাওয়ারের র্যাঙ্কিং অনুযায়ী, মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপের পরই জায়গা করে নিয়েছে টিকটক। গত বছর গুগল প্লে স্টোর, আইফোন এবং আই প্যাড থেকে গোটা বিশ্বে সবমিলিয়ে ৭৪০ মিলিয়ন ডাউনলোড হয়েছে এই অ্যাপ। যদিও এর মধ্যে অ্যাপেল অ্যাপস, আগে থেকে ইনস্টল করা গুগল অ্যাপস এবং থার্ড পার্টি স্টোর থেকে অ্যান্ড্রয়েড ডাউনলোডের সংখ্যার উল্লেখ নেই।
২০১৮ সালের তুলনায় গত বছর ১৩ শতাংশ ডাউনলোড বেড়েছে টিকটকের। স্বাভাবিকভাবেই তাই ২০১৯-এ আয়ও বৃদ্ধি পেয়েছে। মজার বিষয় হল, টিকটকের এই বিপুল জনপ্রিয়তায় বড় অবদান রয়েছে ভারতীয় ইউজারদের। গত বছর মোট ডাউনলোডের মধ্যে ৪৪ শতাংশই করেছেন ভারতীয়রা। অথচ একসময় অ্যাপটি এদেশে নিষিদ্ধই করে দেওয়া হয়েছিল।
মার্কেট বিশ্লেষকরা জানিয়েছে, জনপ্রিয়তার নিরিখে প্রথম দশে রয়েছে ফেসবুকের পাঁচটি অ্যাপ। তবে ফেসবুককে সরিয়ে হোয়াটসঅ্যাপের পরের স্থানটিই দখল করে মার্ক জুকারবার্গে কে জোর ধাক্কা দিয়েছে টিকটক। এবার টিকটকে বিজ্ঞাপনদাতাদের কথাও ভাবা হচ্ছে। কীভাবে এই প্ল্যাটফর্মকে মনিটাইজ করা যায়, সে নিয়ে পরিকল্পনা চলছে।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা