হোয়াটসঅ্যাপের নতুন রেকর্ড
০৬ জানুয়ারি ২০২০, ০৪:৫৩ পিএম | আপডেট: ১১ সেপ্টেম্বর ২০২৬, ০৮:১৬ পিএম
টাইমস তথ্যপ্রযুক্তি ডেস্ক:
নিউ ইয়ার ইভ সেলিব্রেশনে হোয়াটসঅ্যাপে আদান-প্রদান করা হয়েছে ১০০ বিলিয়নের বেশি মেসেজ। এটিকে নতুন রেকর্ড হিসেবে অভিহিত করেছে হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষ। ফেসবুকের মালিকানাধীন এই মেসেজিং প্ল্যাটফর্মটি জানিয়েছে, অ্যাপটির ১০ বছরের ইতিহাসে একদিনে এতো বিপুল পরিমাণ মেসেজ আদান-প্রদানের ঘটনা আর ঘটেনি।
হোয়াটসঅ্যাপ এক বিবৃতিতে জানিয়েছে, নতুন বছরের শুভেচ্ছা জানাতে হোয়াটসঅ্যাপ ব্যবহারকারীরা ১০ হাজার কোটির বেশি মেসেজ পাঠিয়েছেন ৩১ ডিসেম্বর। এর মধ্যে ১ হাজার ২০০ কোটির বেশি স্টিকার ছবি ছিল।
হোয়াটসঅ্যাপ বিশ্বের সবচেয়ে জনপ্রিয় মেসেজিং অ্যাপ। বর্তমানে প্রায় ১৫০ কোটি সক্রিয় ব্যবহারকারী রয়েছে এই অ্যাপটির। ২০১৪ সালে ১ হাজার ৯০০ কোটি মার্কিন ডলারে হোয়াটসঅ্যাপ কিনে নেয় ফেসবুক।
হোয়াটঅ্যাপ এন্ড-টু এন্ড নিরাপত্তা প্রযুক্তির একটি অ্যাপ। ফলে চ্যাট করার সময় প্রেরক এবং প্রাপক ব্যতীত তৃতীয় পক্ষের কেউ নজরদারি কিংবা হ্যাক করতে পারে না।
ফেসবুক জানিয়েছে, হোয়াটসঅ্যাপে শতভাগ এনক্রিপশন প্রযুক্তি ব্যবহৃত হওয়ায় ব্যবহারকারীরা একে অপরকে মেসেজ পাঠানোর সময় মাঝখানে সার্ভার থেকে সেই মেসেজ পড়া কারো পক্ষে সম্ভব হয় না। এটা এমনই এক নিরাপত্তা ব্যবস্থা যে, হোয়াটসঅ্যাপ কর্তৃপক্ষও ব্যবহারকারীর পাঠানো বার্তা দেখতে পায় না।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা