দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘হার্টসবুক’ উদ্বোধন
১৭ সেপ্টেম্বর ২০১৯, ১২:৩২ পিএম | আপডেট: ২২ সেপ্টেম্বর ২০২৬, ০৯:১৭ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
বিশ্বজুরে জনপ্রিয় সামাজিক যোগাযোগমাধ্যম ফেসবুকের আদলে যাত্রা শুরু করেছে দেশীয় সামাজিক যোগাযোগমাধ্যম ‘হার্টসবুক’ (heartsbook.com) বা এইচবি। এতে ফেসবুকের মতোই বিভিন্ন ফিচার রয়েছে। বাড়তি হিসেবে থাকছে টিভি দেখার অপশন ও তালিকায় ১০ হাজার পর্যন্ত বন্ধু সংযুক্ত করার সুযোগ। রোববার ঢাকা রিপোর্টার্স ইউনিটির (ডিআরইউ) সাগর-রুনি মিলনায়তনে কেক কেটে হার্টসবুকের উদ্বোধন ঘোষণা করা হয়।
হার্টসবুক সংশ্লিষ্টরা জানিয়েছেন, ফেসবুকের মতোই হার্টসবুক বা এইচবিতে থাকছে লাইক, কমেন্ট ও শেয়ারিং সিস্টেম। হার্টসবুকে টিভি দেখার পাশাপাশি আরও থাকছে ম্যাসেঞ্জার, ফটো, অডিও-ভিডিও পোস্ট করার অপশন। প্রচুরসংখ্যক স্টিকার ও কয়েন সেন্ড করা যাবে এতে।
উদ্বোধনকালে হার্টসবুকের চেয়ারম্যান অ্যান্ড সিইও মেজবাহ্ উদ্দিন সরকার রুবেল বলেন, বিশ্বে সামাজিক যোগাযোগের ক্ষেত্রে ‘হার্টসবুক’ জনগুরুত্বপূর্ণ ভূমিকা পালন করবে। আশা করছি, শিগগিরই বাংলাদেশ, ভারত, পাকিস্তান, শ্রীলংকা, চীন, জাপান, মালয়েশিয়া ছাড়াও এশিয়ার বিভিন্ন দেশ এবং ইউরোপ আমেরিকাসহ সারা বিশ্বে হার্টসবুকের ইউজার বৃদ্ধি পাবে।
যেকোনো স্মার্টফোনের গুগল প্লে স্টোর থেকে ‘হার্টসবুক’ লিখে সার্চ দিয়ে অ্যাপটি ডাউনলোডের পর সাইনআপ করে সহজেই হার্টসবুক ব্যবহার করা যাবে বলেও জানান তিনি।
হার্টসবুকের ভাইস চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর মাহাবুবা মোহাম্মদ বাবন সরকার, ভাইস চেয়ারম্যান অ্যান্ড ডিরেক্টর শামিমা সরকারসহ উদ্বোধনী অনুষ্ঠানে যুক্তরাষ্ট্র, চীন, তুরস্ক, রাশিয়া, সিঙ্গাপুর, হংকং, ইউক্রেন, তাইওয়ান, উজবেকিস্তান, ইন্দোনেশিয়া, জাপান, দক্ষিণ কোরিয়া, সোমালিয়া,শ্রীলংকা, মালয়েশিয়া, নাইজেরিয়া ও ফিলিপাইনের হার্টসবুকের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- বিপিএম (সেবা) পদকে ভূষিত হলেন নরসিংদীর পুলিশ সুপার মোঃ আবদুল্লাহ্-আল-ফারুক
- এক দল ডিসেম্বরে ধাক্কা মেরে ফেলে দেবে, আরেক পতিত স্বৈরাচার ফিরে আসবে বলার মধ্যে যোগসূত্র পাওয়া যায়: বস্ত্র ও পাট প্রতিমন্ত্রী
- রঙিন থলে
- শিবপুরে নিখোঁজের এক সপ্তাহ পর মুরগির বিষ্ঠার গর্তে মিলল বৃদ্ধার মরদেহ
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার