৫০০ কোটি ডলার জরিমানা দিতে রাজি হলো ফেসবুক
২৪ জুলাই ২০১৯, ১০:১৮ পিএম | আপডেট: ০৫ নভেম্বর ২০২৬, ১২:২৭ এএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
ব্যক্তিগত গোপনীয়তা লঙ্ঘনের কারণে ৫০০ কোটি ডলার জরিমানা দিতে রাজি হলো ফেসবুক কর্তৃপক্ষ। গ্রাহকদের তথ্যের সম্পূর্ণ সুরক্ষা দেয়ার কথা থাকলেও শেষ পর্যন্ত এটা দিতে ব্যর্থ হয়েছে তারা। ফলে যুক্তরাষ্ট্র সরকার এই প্রতিষ্ঠানকে পাঁচ বিলিয়ন ডলার জরিমানা করে।
মার্কিন গণমাধ্যম ব্লুমবার্গ এক প্রতিবেদনে জানিয়েছে, পাঁচ বিলিয়ন ডলার জরিমানা দিতে রাজি হয়েছেন ফেসবুকের প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী মার্ক জোকারবার্গ। এ বিষয়ে বুধবার (২৪ জুলাই) যুক্তরাষ্ট্রের ফেডারেল ট্রেড কমিশনের (এফটিসি) সঙ্গে একটি চুক্তিও করেছে তারা।
চুক্তির আওতায় জরিমানার পাশাপাশি নতুন একটি ব্যবস্থাপনা কাঠামো গঠনেও সম্মত হয়েছে ফেসবুক কর্তৃপক্ষ। একইসঙ্গে গ্রাহকদের তথ্য সুরক্ষা নিশ্চিতে নতুন নীতিও প্রণয়ন করবে সামাজিক যোগাযোগ মাধ্যমটি।
এর আগে চলতি মাসের শুরুর দিকে ফেসবুককে ৫০০ কোটি ডলার জরিমানা করে এফটিসি। অবশ্য ফেসবুক এ জরিমানা দেবে কী না তখন এ বিষয়টি নিশ্চিত ছিল না। রাজনৈতিক পরামর্শদাতা প্রতিষ্ঠান ক্যামব্রিজ অ্যানালিটিকা ৮ কোটি ৭০ লাখ ফেসবুক গ্রাহকের তথ্য অপব্যবহার করে। ফেসবুকের পরোক্ষ সম্মতিতেই এ কাজটি হওয়ায় তাদের জরিমানা করা হয়।
প্রসঙ্গত, ক্যামব্রিজ অ্যানালিটিকা ১০ কোটি ফেসবুক গ্রাহকের তথ্যচুরি করেছে এমন অভিযোগের প্রেক্ষিতে ২০১৮ সালের মার্চে তদন্ত শুরু করে এফটিসি। এই তদন্তে ফেসবুকের একটি চুক্তির ওপর জোর দেয়া হয় যেখানে উল্লেখ ছিল-গ্রাহকদের না জানিয়ে তাদের কোনও তথ্যই ব্যবহার করবে না ফেসবুক কর্তৃপক্ষ।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- রায়পুরায় নদীর তীরে মিলল হাত-পা বাঁধা বস্তাবন্দি যুবকের মরদেহ, শরীরে কোপের চিহ্ন
- এইচএসসি’র ফলাফলে এবারও চমক নরসিংদীর আবদুল কাদির মোল্লা সিটি কলেজের, পাশের হার ৯৯.৯৪%
- প্রান্তিক জনগোষ্ঠীর কাছে স্বাস্থ্যসেবা পৌঁছে দিতে ২৫ হাজার মিডওয়াইফ নিয়োগ দেবে সরকার: স্বাস্থ্যমন্ত্রী
- গুণগত মানে বিশ্বস্ততার দুই দশক পার করল নদীবাংলা কনস্ট্রাকশন লিঃ
- ঘোড়াদিয়ায় পরিত্যক্ত ঘরে এসআরবি'র অভিযান: অস্ত্র, গুলি, মাদক বিক্রির টাকা উদ্ধার
- প্রতিভা অন্বেষণে মুগ্ধতা ছড়াল বিশেষ চাহিদাসম্পন্ন শিশুরা
- নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের সকল অফিস শতভাগ ধূমপানমুক্ত ঘোষণা
- রায়পুরায় যাত্রীবাহি বাস হতে ১৪০ রাউন্ড কার্তুজসহ নারী গ্রেপ্তার
- বড় বড় রাখাল যারা, বনে বসে থাকে তারা
- পূজার ছুটি শেষে ফিরে দেখেন বাসায় রাখা ৫০ লাখ টাকা ও স্বর্ণালংকার চুরি