ভার্চুয়াল ক্লাসরুম ‘দীক্ষা’র যাত্রা শুরু
১০ সেপ্টেম্বর ২০২০, ০৯:৪৭ পিএম | আপডেট: ১৬ আগস্ট ২০২৬, ১২:২৫ পিএম
তথ্যপ্রযুক্তি ডেস্ক:
অনলাইন ভার্চুয়াল শিক্ষামূলক টিউটরিং প্ল্যাটাফর্ম দীক্ষা যাত্রা শুরু করলো। বৃহস্পতিবার (১০ সেপ্টেম্বর) নারী উদ্যোক্তা ও দীক্ষার প্রধান নির্বাহী কর্মকর্তা রিনা খানম অনলাইনে এক অনুষ্ঠানের মাধ্যমে এর শুভ সূচনার ঘোষণা দেন।
রিনা খানম বলেন, করোনাকালীন এই সময়ে আমরা সবাই এখন পরিচিত অনলাইন ক্লাসের সাথে। ইউনিভার্সিটি থেকে স্কুল সব শিক্ষা প্রতিষ্ঠানেই অনলাইন লার্নিং প্ল্যাটফর্ম এখন জনপ্রিয়। এতে করে টিচার বা স্টুডেন্টকে কোথাও যাওয়ার দরকার নেই। যে যার বাসায় থেকে যেকোনো সুবিধাজনক সময়ে পড়তে পারে।
দীক্ষার চিফ টেকনিক্যাল অফিসার রায়হান আল ইসলাম বলেন, আমরা চেষ্টা করছি প্রয়োজনীয় ফিচার যোগ করতে। দীক্ষা ক্লাসরুমকে বর্তমানে অনেকেই অনলাইন টিউটরিং প্লাটফর্ম হিসেবে ব্যবহার করছেন। এর বাইরেও ট্রেইনিং, ইনডিভিজুয়াল কোর্স পরিচালনায় দীক্ষা ক্লাসরুমকে কাজে লাগানো সম্ভব।
বর্তমানে ৪ হাজার ৫০০ জনেরও বেশি শিক্ষক দীক্ষার সঙ্গে যুক্ত। রিনা খানম বলেন, আমাদের অপারেশন টিম প্রতিনিয়ত যোগাযোগ করে যাচ্ছেন তাদের সাথে। আমরা চেষ্টা করে যাচ্ছি এই কঠিন সময়ে শিক্ষক এবং শিক্ষার্থীদেরকে অনলাইন সাপোর্ট দিয়ে যাওয়ার জন্য। তাদেরকে আমরা সুযোগ করে দিচ্ছি স্টুডেন্টদের সাথে যোগাযোগ রাখার জন্য এবং তাদের পড়ানোর জন্য। এতে শিক্ষার্থীরা যেমন তাদের পড়াশোনা চালিয়ে যেতে পারছে, ঠিক তেমনি শিক্ষকদের একটি বাড়তি আয়ের সুযোগও তৈরি হয়েছে। আমাদের অনেক শিক্ষক অনলাইনে দেশের বাইরেও পড়াচ্ছেন, যার মাধ্যমে দেশে আসছে বৈদেশিক মুদ্রা।
http://www.dikkha.com এই ওয়েবসাইটে পাওয়া যাবে দীক্ষার তথ্য।
বিভাগ : তথ্যপ্রযুক্তি
- মাধবদীতে স্বর্ণের চেইনের লোভে নামাজরত বৃদ্ধাকে কুপিয়ে হত্যা: ৩ আসামি গ্রেপ্তার, স্বীকারোক্তি
- নজরুল বর্ষ উপলক্ষে নরসিংদী প্রেসক্লাবে আলোচনা সভা
- চরসিন্দুর বাজারের ব্যবসায়ী মনি চক্রবর্তী হত্যা মামলার দুই আসামী গ্রেপ্তার
- পলাশে ভূমিদস্যু যাকাত ভূইয়ার বিচারের দাবিতে বিক্ষোভ মিছিল
- দেশের ৩০০ সংসদীয় আসনে ক্যাডেট কলেজের আদলে ৬০০ শিক্ষা প্রতিষ্ঠান হবে: খায়রুল কবির খোকন এমপি
- মনোহরদীতে ডিমবোঝাই পিকআপ ডাকাতি: ৫ ডাকাত গ্রেপ্তার, মালামাল উদ্ধার
- শিবপুরে শীতলক্ষায় ডুবে নিখোঁজ ৪ জনের মধ্যে ৩ জনের মরদেহ উদ্ধার
- শিবপুরে গোসলে নেমে নদীতে ডুবে নারীসহ ৪ জন নিখোঁজ
- নরসিংদীতে ৮ নারী উদ্যোক্তাকে অনুদানের চেক হস্তান্তর
- মাধবদীতে ৯২ অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন, ২ লাখ ৩০ হাজার টাকা জরিমানা